সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম :
সিডনিতে বিজয়া সম্মিলন: উৎসবের আনন্দে সম্প্রীতি ও সংখ্যালঘুদের অধিকার রক্ষার বার্তা ফ্যাসিবাদ ও স্বৈরাচারকে রাজনীতিতে ফেরার সুযোগ দেবে না জনগণ : আইনমন্ত্রী যুক্তরাষ্ট্রজুড়ে বিমান চলাচল স্থগিত কপ৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ পাঁচ ধাপে ইউপি নির্বাচন, ১৬ নভেম্বর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ইসি আগুন-ককটেল ঠেকাতে সারা দেশে আইজিপির কড়া বার্তা দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী গেন্ডারিয়া ও জুরাইনে মাদকসহ গ্রেফতার ১৫ নিবন্ধন বাতিলসহ কার্যক্রম বন্ধ ৭২২ এনজিওর : সালাহউদ্দিন আহমদ

হিট স্ট্রোকে সারা দেশে ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
  • ৩৩৭ Time View

সারা দেশে বইছে তীব্র তাপপ্রবাহ। অসহনীয় গরমে দেশের বিভিন্ন স্থানে হিট স্ট্রোকের মতো ঘটনা ঘটছে। সারা দেশে হিট স্ট্রোকে এখন পর্যন্ত সাতজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে আজ (রোববার) একজনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে দেশের বিভিন্ন হাসপাতালে হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে পাঁচজন রোগী ভর্তি আছে বলেও জানানো হয়েছে।

রোববার (২৮ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুমের বিশ্বস্ত একটি সূত্রে এসব তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের এক কর্মকর্তা বলেন, আজ (রোববার) সারা দেশ থেকে হিট স্ট্রোকে একজনের মৃত্যু হয়েছে বলে আমরা নিশ্চিত হয়েছি। মৃত ব্যক্তি বান্দরবান জেলার গুন্দুম এলাকায় নিজ বাসায় অবস্থানকালে মারা গেছেন। এছাড়া, আরও একজন হিট স্ট্রোক করেছেন বলে খবর পেয়েছি। ওই ব্যক্তি কুমিল্লার তিতাস উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

তিনি বলেন, আজকের একজনসহ হিট স্ট্রোকে সারা দেশে এখন পর্যন্ত মোট সাতজনের মৃত্যুর খবর আমরা নিশ্চিত হয়েছি।

হিট স্ট্রোকে মৃত্যু নিয়ে গণমাধ্যমে আসা প্রতিবেদনের বিষয়ে তিনি আরও বলেন, এখন পর্যন্ত হিট স্ট্রোকে যাদের মৃত্যু হয়েছে বলে সংবাদ হয়েছে, সেগুলোর বেশিরভাগই ভুল সংবাদ। একটা সংবাদ প্রকাশ হওয়ার সাথে সাথেই আমরা সিভিল সার্জনের সাথে কথা বলি এবং বিস্তারিত হিস্ট্রি নেওয়ার চেষ্টা করি। সবমিলিয়ে হিট স্ট্রোকের মৃত্যুর বিষয়ে অতিরিক্ত যে সংখ্যাটি খবরে আসছে, তা অনেকটা ভুয়া বলা যায়। কারণ, এই সময়ে স্ট্রোক ও হার্ট অ্যাটাকেও মানুষের মৃত্যু হয়।

এদিকে, রোববার (২৮ এপ্রিল) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী তিনদিন পর থেকেই কমতে শুরু করবে দেশের তাপমাত্রা। আগামী পাঁচ দিনের মধ্যে সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে এবং বৃষ্টিপাত বাড়ার ফলে তাপমাত্রা কমতে শুরু করবে।

অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের দেওয়া পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category