শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের নাজুক অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে: অর্থমন্ত্রী ইলিশ উৎপাদন বাড়াতে আগামী দুই মাস নদীতে মাছ ধরা নিষিদ্ধ স্বজনপ্রীতি পরিহার করে স্বচ্ছতার সঙ্গে ফ্যামিলি কার্ড বিতরণ করতে হবে : তথ্যমন্ত্রী পাকিস্তানে সেনা-পুলিশ অভিযানে ৩৪ সন্ত্রাসী-বিচ্ছিন্নতাবাদী নিহত অমর একুশে বইমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই একদিন বিশ্বজগতে আলো ছড়াবে : প্রধানমন্ত্রী ব্যান্ড দল ও ৯ বিশিষ্ট ব্যক্তিকে একুশে পদক প্রদান প্রধানমন্ত্রীর ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করার সিদ্ধান্ত বিয়ে করলেন বিজয়-রাশমিকা অস্ট্রেলিয়ার গভর্নর-জেনারেলের আয়োজন রমজান ইফতার ডিনার অনুষ্ঠিত

ময়মনসিংহে জাল ডলার প্রতারক চক্রের দুই সদস্য আটক

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
  • ২৮০ Time View

ময়মনসিংহ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে জাল ডলার প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করা হয়েছে।

রোববার (২৮ এপ্রিল) বিকেলে জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহ (ডিবি) কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটককৃতরা হলো-কেশবপুরের মৃত মীর হোসেনের ছেলে মো. ইদ্রিস আলী (৫০) ও ঈশ্বরগঞ্জের মৃত আঃ সোবহানের ছেলে মো. মোজাম্মেল হক (৪৫)।

এর আগে শনিবার (২৭ এপ্রিল) রাতে ত্রিশালের বালিপাড়া এলাকা হতে তাদের আটক করে। তাদের কাছ থেকে ৮৫টি কথিত জাল ডলার উদ্ধার করে ডিবি পুলিশ।

জেলা গোয়েন্দা শাখা,ময়মনসিংহ (ডিবি) ইনচার্জ ওসি মো. ফারুক হোসেন বলেন, ময়মনসিংহের বিভিন্ন এলাকায় একটি জাল ডলার প্রতারক চক্র ডলারের লোভ দেখিয়ে সাধারণ লোকজনদের জিম্মি করে টাকা হাতিয়ে নিচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে এসআই শেখ গোলাম মোস্তফা রুবেলসহ একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে ত্রিশালের বালিপাড়া মোড় হতে ৮৫টি জাল ডলার কারবারি চক্রের সদস্য দুই সদস্যকে গ্রেফতার করে। প্রতিটি ডলারের গায়ে THE UNITED STATES OF AMERICA এবং নিচে ONE HUNDRED DOLLARS লেখা রয়েছে।

ইনচার্জ (ওসি) ফারুক হোসেন আরও জানান, আটককৃতরা দীর্ঘদিন যাবৎ জাল ডলার ব্যবসার সাথে জড়িত রয়েছে। তার মধ্যে ইদ্রিস আলীর বিরুদ্ধে একটি মামলাও আছে। এ চক্রের সাথে আরও যারা জড়িত রয়েছে, তাদের আটকের অভিযান অব্যাহত রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে ত্রিশাল থানায় মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category