শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সিডনিতে নেপালের বন্যায় নিহতদের স্মরণে বহুভাষিক কবিতা সন্ধ্যা সিডনিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা সিডনিতে বাংলাদেশি কমিউনিটির বৃহৎ বহুসাংস্কৃতিক উৎসব ‘স্প্রিং ফেয়ার ২০২৬’ ১১ অক্টোবর মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্য সংসদ নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত কাউন্সিলর মাসুদ খলিলের এমপি প্রার্থিতা ঘোষণা অস্ট্রেলিয়ার ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলের ডেপুটি মেয়র মাসুদ চৌধুরীকে নাগরিক সংবর্ধনা দাবি না মানা পর্যন্ত এই লংমার্চ শেষ হবে না: গোলাম পরওয়ার হালান্ডের গোলে কোভেন্ট্রিকে হারিয়ে সিটির টানা ৩ জয় বিএনপি রাজপথে ছিল, গুপ্ত অবস্থায় কিছু করেনি : তারেক রহমান ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

বাতাসের ধাক্কায় ভেঙে পড়ল সেতু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
  • ৩০২ Time View

এক বছরের মধ্যে সেতুটির নির্মাণ কাজ শেষ করার সময়সীমা নির্ধারণ করা হয়েছিল। কিন্তু সাত বছরেও তা শেষ করা সম্ভব হয়নি। নির্মাণাধীন সেই সেতুটি প্রবল বাতাসের ধাক্কায় অবশেষে ভেঙে পড়েছে। তবে এই ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

সোমবার রাতে ভারতের তেলেঙ্গানার পেদ্দাপল্লী জেলায় নির্মাণাধীন ওই সেতুর একাংশ বাতাসের ধাক্কায় ভেঙে পড়েছে। এই ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার স্থানীয় সময় রাত পৌনে ১০টার দিকে ওই এলাকায় প্রবল বাতাসের কারণে নির্মাণাধীন সেতুটির প্রায় ১০০ ফুট দূরত্বের দু’টি পিলারের মাঝের অংশের দুটি কংক্রিটের গার্ডার ভেঙে পড়েছে। সেতুটির অবশিষ্ট তিনটি গার্ডারও যেকোনও সময় ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

সেতুটি থেকে ৬০০ মিটার দূরে অবস্থিতি ওদেদু গ্রামের বাসিন্দা সিকিকোন্ডা বাক্কো রাও এনডিটিভিকে বলেছেন, সৌভাগ্যবশত সেতুটি ভেঙে পড়ার মাত্র এক মিনিট আগে একটি বাসে করে ৬৫ জন যাত্রী এর নিচ দিয়ে চলে যান। বিয়ের অনুষ্ঠানে যাওয়া এই বাসের যাত্রীরা কংক্রিটের নিচে পিষ্ট হওয়া থেকে অল্পের জন্য বেঁচে গেছেন।

২০১৬ সালে তেলঙ্গানা বিধানসভার তৎকালীন স্পিকার এস মধুসুধন চারি ও স্থানীয় বিধায়ক পুত্তা মধু মানাইর নদীর বুকে প্রায় এক কিলোমিটার দীর্ঘ সেতুটির নির্মাণকাজের উদ্বোধন করেন। সেতুটির নির্মাণের জন্য প্রায় ৪৯ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category