সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম :
বিমানবন্দর এলাকায় বেবিচকে আগুন, নিয়ন্ত্রণে দুই ইউনিট রেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে হারাল বাংলাদেশ বজ্রপাতে ৪ জেলায় ৯ জনের মৃত্যু কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীকে যেভাবে হত্যা করা হয় কালবৈশাখীর তাণ্ডবে ৭ জেলায় বজ্রপাতে ১২ প্রাণহানি তাপপ্রবাহ শেষে ভারি বৃষ্টির কবলে পড়ছে দেশ, বন্যার শঙ্কা যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি শিক্ষার্থীর হত্যার ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচার চায় বাংলাদেশ ঢাবি ছাত্রীর মরদেহ উদ্ধার, ‘পুলিশ হেফাজতে’ শিক্ষক-শিক্ষার্থী ওয়াশিংটনে ডিনার চলাকালে গুলি: নিরাপদে ট্রাম্প ও মেলানিয়া যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টিও মারা গেছেন

এফডিসিতে সংবাদকর্মীদের ওপর হামলা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
  • ৩৪৫ Time View
45

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) সাংবাদিকদের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় শতাধিক সংবাদকর্মী আহত হয়েছে বলে দাবি করা হচ্ছে।

মঙ্গলবার (২৩ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে এই ঘটনার সূত্রপাত।

কে বা কারা এ হামলা করেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন শিল্পী সমিতির নব নির্বাচিত সভাপতি মিশা সওদাগর।

জানা যায়, এদিন বিকেলে ২০২৪-২৬’র শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটি শপথ গ্রহণ করে। সমিতির সভাপতি মিশা সওদাগরকে প্রথমে প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরু শপথ পাঠ করান। এরপর বাকি সদস্যরা মিশা সওদাগরের নেতৃত্বে শপথ গ্রহণ করেন।

শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদের নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে মিশা-ডিপজল পরিষদ। সভাপতি পদে মিশা সওদাগর পেয়েছেন ২৬৫ ভোট নিকটতম প্রার্থী মাহমুদ কলি পেয়েছেন ১৭০ ভোট।

সাধারণ সম্পাদক পদে মনোয়ার হোসেন ডিপজল পেয়েছেন ২২৫ ভোট, একই পদে ২০৯ ভোট পেয়েছেন নিপুণ আক্তার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category