শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সিডনিতে নেপালের বন্যায় নিহতদের স্মরণে বহুভাষিক কবিতা সন্ধ্যা সিডনিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা সিডনিতে বাংলাদেশি কমিউনিটির বৃহৎ বহুসাংস্কৃতিক উৎসব ‘স্প্রিং ফেয়ার ২০২৬’ ১১ অক্টোবর মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্য সংসদ নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত কাউন্সিলর মাসুদ খলিলের এমপি প্রার্থিতা ঘোষণা অস্ট্রেলিয়ার ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলের ডেপুটি মেয়র মাসুদ চৌধুরীকে নাগরিক সংবর্ধনা দাবি না মানা পর্যন্ত এই লংমার্চ শেষ হবে না: গোলাম পরওয়ার হালান্ডের গোলে কোভেন্ট্রিকে হারিয়ে সিটির টানা ৩ জয় বিএনপি রাজপথে ছিল, গুপ্ত অবস্থায় কিছু করেনি : তারেক রহমান ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

ঈদে দুই দিন বন্ধ থাকবে মেট্রোরেল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪
  • ৪২৩ Time View

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মেট্রোরেল ঈদের দিন এবং এর পরেরদিন বন্ধ থাকবে। ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্টের উপপ্রকল্প পরিচালক তরফদার মাহমুদুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, ‘বৃহস্পতিবার ঈদের দিন মেট্রোরেল বন্ধ থাকবে। এর পরের দিন শুক্রবারও বন্ধ থাকবে। কারণ, সপ্তাহের মধ্যে শুক্রবার মেট্রোরেল বন্ধ থাকে।’

মেট্রোরেল সংশ্লিষ্টরা বলেছেন, মেট্রোরেল পরিচালনার ক্ষেত্রে কর্মীর অভাব রয়েছে। আর ঈদের দিন যাত্রীও তেমন হবে না। তাই ঈদের দিন মেট্রোরেল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে দেশের আকাশে কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে বৃহস্পতিবার (১১ এপ্রিল) বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপিত হবে। মঙ্গলবার (৯ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টায় চাঁদ দেখা সংক্রান্ত জাতীয় কমিটির সভা থেকে এ বিষয়টি নিশ্চিত করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category