শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
সিডনিতে বসন্তের রঙে বৃহৎ আয়োজন ‘CCA Spring Fair 2026’ ১১ অক্টোবর ফেয়ারফিল্ড শোগ্রাউন্ডে সিডনিতে শারদীয় দুর্গোৎসব ঘিরে সিডনি বাঙালি কমিউনিটি ইনকের জমজমাট শারদীয় এক্সিবিশন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বাঙালিয়ানার মিলনমেলা ৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন : কৃষিমন্ত্রী যৌথ অভিযানের আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশকে ৫ লাখ ডেঙ্গু টেস্ট কিট দিলো যুক্তরাষ্ট্র দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর সিডনিতে এথনিক বাজারের দুর্গাপূজা প্রদর্শনী, সংস্কৃতির সঙ্গে ক্ষুদ্র উদ্যোক্তাদের প্রাণের মেলা প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানকে সহায়তা দেবে সরকার : ড. তিতুমীর তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: সালাহউদ্দিন আহমদ উন্নয়ন প্রকল্পে পরামর্শক ব্যয় কমানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

ময়মনসিংহে গৃহবধূর মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ মার্চ, ২০২৪
  • ৩১৯ Time View

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় ফিসারি থেকে বাঁশের খুঁটির সাথে বাঁধা অবস্থায় অজুফা খাতুন (২৮) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

অজুফা খাতুন উপজেলার বালিখা ইউনিয়নের পূর্বমালিডাঙ্গা গ্রামের মৃত এনামুল হকের স্ত্রী ।

শুক্রবার (২৯ মার্চ) বিকেলে উপজেলার পূর্বমালিডাঙ্গা গ্রামের আল-আমীনের ফিসারি থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

তারাকান্দা থানা ইনচার্জ (ওসি) মো.ওয়াজেদ আলী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, অজুফা খাতুন বেলা সাড়ে ১১ টার দিকে গবাদি পশুর জন্য ঘাস কাটতে বাড়ি থেকে বের হয়। এরপর অনেক সময় পেরিয়ে যাওয়াই বাড়ি না ফেরায় স্বজনরা তাকে খুঁজতে বের হয়। খুঁজাখুঁজির এক পর্যায়ে আল-আমিনের ফিসারিতে বাঁশের খুঁটির সাথে বাঁধা অবস্থায় অজুফার মরদেহের সন্ধান পায়। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।

ওসি মো. ওয়াজেদ আলী আরও বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে এবং এই ঘটনা আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category