শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
ফ্যাসিস্ট অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে একমঞ্চে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন সিডনিতে বিজয়া সম্মিলন: উৎসবের আনন্দে সম্প্রীতি ও সংখ্যালঘুদের অধিকার রক্ষার বার্তা ফ্যাসিবাদ ও স্বৈরাচারকে রাজনীতিতে ফেরার সুযোগ দেবে না জনগণ : আইনমন্ত্রী যুক্তরাষ্ট্রজুড়ে বিমান চলাচল স্থগিত কপ৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ পাঁচ ধাপে ইউপি নির্বাচন, ১৬ নভেম্বর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ইসি আগুন-ককটেল ঠেকাতে সারা দেশে আইজিপির কড়া বার্তা

মাগুরায় মাহেন্দ্রা-বাস সংঘর্ষে নিহত ৩, আহত ৫

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ মার্চ, ২০২৪
  • ৩৯৭ Time View

মাগুরা জেলার শালিখা উপজেলার হাজামবাড়ী এলাকায় সিএনজিচালিত মাহেন্দ্রা ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছে আরও ৫ জন।

শুক্রবার (২৯ মার্চ) রাতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজন হলেন, যশোর জেলার বাঘারপাড়া থানার নারকেল বাড়িয়া এলাকার মৃত কালিপদ শিকদার এর ছেলে মধু শিকদার (৫৫), নিতাইদে এর স্ত্রী নিরুপা রানী দে (৫০) ও নারায়ণ চন্দ্র দের স্ত্রী পুষ্পা রানী দে।

এ ঘটনায় আহত ৫ জনকে মাগুরা ও যশোর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। নিহতদের সবার বাড়ি যশোর জেলার বাঘারপাড়া থানার নারকেল বাড়িয়া এলাকায়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, নিহত ও আহতরা মাগুরা জেলার শ্রীপুর উপজেলা সদরে একটি ধর্মীয় অনুষ্ঠান শেষে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছিল। পথিমধ্যে মাগুরা জেলার শালিখা উপজেলার হাজামবাড়ী এলাকায় তাদের বহনকারী সিএনজিচালিত মাহেন্দ্রার সাথে একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় ঘটনায় স্থলেই দুই নারীর মৃত্যু হয়। মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে আসার পর মধু শিকদারকে ডাক্তার মৃত ঘোষণা করেন।

শালিখা থানার ওসি তদন্ত গৌতম ঠাকুর বলেন, হতাহতরা সবাই শ্রীপুর উপজেলার একটি ধর্মীয় অনুষ্ঠান শেষ করে নিজ এলাকায় ফিরছিলেন। পথিমধ্যে শালিখা উপজেলা হাজামবাড়ী এলাকায় আসলে যশোর থেকে মাগুরামুখী একটি যাত্রীবাহী বাস তাদের বহনকারী সিএনজিচালিত মাহেন্দ্রাকে সামনে থেকে ধাক্কা দিয়ে চলে যায়। এ সময় সিএনজিচালিত মাহেন্দ্রাটি বিধ্বস্ত হয়ে দুই নারী ঘটনাস্থলেই নিহত হন। এছাড়া মাগুরা ২৫০ হাসপাতালে নিয়ে যাওয়ার পর একজন পুরুষের মৃত্যু হয়।

মাগুরা হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ ওসি গৌতম চন্দ্র মন্ডল বলেন, হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category