শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সিডনিতে নেপালের বন্যায় নিহতদের স্মরণে বহুভাষিক কবিতা সন্ধ্যা সিডনিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা সিডনিতে বাংলাদেশি কমিউনিটির বৃহৎ বহুসাংস্কৃতিক উৎসব ‘স্প্রিং ফেয়ার ২০২৬’ ১১ অক্টোবর মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্য সংসদ নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত কাউন্সিলর মাসুদ খলিলের এমপি প্রার্থিতা ঘোষণা অস্ট্রেলিয়ার ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলের ডেপুটি মেয়র মাসুদ চৌধুরীকে নাগরিক সংবর্ধনা দাবি না মানা পর্যন্ত এই লংমার্চ শেষ হবে না: গোলাম পরওয়ার হালান্ডের গোলে কোভেন্ট্রিকে হারিয়ে সিটির টানা ৩ জয় বিএনপি রাজপথে ছিল, গুপ্ত অবস্থায় কিছু করেনি : তারেক রহমান ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

অস্ট্রেলিয়া প্রবাসী প্রকৌশলী শাহজাহান চৌধুরীর ইন্তেকাল, আজ জানাজা ও দাফন

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ৪০ Time View

অস্ট্রেলিয়া প্রবাসী প্রকৌশলী শাহজাহান চৌধুরী ইন্তেকাল করেছেন। শুক্রবার সিডনি সময় সকাল ৮টার দিকে লিভারপুল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মরহুম শাহজাহান চৌধুরী অস্ট্রেলিয়া প্রবাসী পারভিনের স্বামী এবং মরহুম হাজী আজগর আলী সাহেবের বড় মেয়ের জামাতা। তাঁর মৃত্যুতে অস্ট্রেলিয়ায় বসবাসরত স্বজন, পরিচিতজন ও প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

শোকবার্তায় স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন। একই সঙ্গে তাঁর স্ত্রী পারভিন এবং সন্তান রাতুল ও রিয়াসাসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

তাঁরা মহান আল্লাহর কাছে মরহুম শাহজাহান চৌধুরীর সব গুনাহ ক্ষমা করে দেওয়া, নেক আমল কবুল করা এবং তাঁকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করার জন্য দোয়া করেছেন। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই অপূরণীয় ক্ষতি ধৈর্য ও শক্তির সঙ্গে মোকাবিলা করার তৌফিক কামনা করা হয়েছে।

জানাজা ও দাফন:

মরহুম শাহজাহান চৌধুরীর জানাজা আজ শনিবার দুপুর ১২টায় জোহরের নামাজের পর লাকেম্বা মসজিদে অনুষ্ঠিত হবে।

জানাজার স্থান:
লাকেম্বা মসজিদ
৬৫–৬৭ ওয়াঙ্গি রোড, লাকেম্বা, নিউ সাউথ ওয়েলস ২১৯৫

জানাজা শেষে দুপুর ২টায় কেম্পস ক্রিক মেমোরিয়াল পার্কের মুসলিম বিভাগে তাঁর দাফন সম্পন্ন হবে।

দাফনের স্থান:
কেম্পস ক্রিক মেমোরিয়াল পার্ক
২৩০/২৬০ ওয়েস্টার্ন রোড, কেম্পস ক্রিক, নিউ সাউথ ওয়েলস ২১৭৮ (মুসলিম বিভাগ)।

মরহুমের আত্মার মাগফিরাত এবং শোকসন্তপ্ত পরিবারের জন্য দোয়া করতে সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে।

আল্লাহ তাআলা মরহুম শাহজাহান চৌধুরীকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারকে সবর-এ-জামিল দান করুন। আমিন।

তথ্যসূত্র: টিম প্রেস অস্ট্রেলিয়া (বাংলাদেশি অস্ট্রেলিয়ান জার্নালিস্ট গ্রুপ)

Please Share This Post in Your Social Media

More News Of This Category