অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের ক্যাম্পবেলটাউনে মাতৃভাষা সংরক্ষণ ও বহুসাংস্কৃতিক সম্প্রীতি নিয়ে কাজ করা সাবকন্টিনেন্ট ফ্রেন্ডস অব ক্যাম্পবেলটাউন ইনকরপোরেটেড-এর বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ জুলাই) মিন্টো কমিউনিটি হলে অনুষ্ঠিত সভায় সংগঠনের নতুন নির্বাহী পরিষদ গঠন করা হয়।
নবনির্বাচিত পরিষদে প্রধান উপদেষ্টা নির্বাচিত হয়েছেন পারভেজ খান। সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন কায়সার আহমেদ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মাসুদ পারভেজ।
সিনিয়র সহ-সভাপতি হিসেবে রয়েছেন মাহফুজুল হক চৌধুরী খসরু। সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ ইকবাল ফারুক, হরিশ গোয়াল, তুঙ্গনাথ খারেল, খালেদা কায়সার এবং মোহাম্মদ দেলোয়ার হোসেন সরকার।
যুগ্ম সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মাকসুদুর রহমান চৌধুরী সুমন, কিশওয়ার আখতার কাকলী ও মিলি ইসলাম। কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করবেন মোহাম্মদ ফেরদৌস ওমি।
এছাড়া সাংস্কৃতিক সম্পাদক হিসেবে ড. শাফিন রাশেদ, সহকারী সাংস্কৃতিক সম্পাদক জুই সেন তুলী, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম সাচ্চু, প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান এবং প্রেস ও জনসংযোগ সম্পাদক হোসনে আরা তালুকদার আইরিন নির্বাচিত হয়েছেন।
কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন ড. মোহাম্মাদ সিরাজুল হক, সাজ্জাদ সিদ্দিকী, আলমগীর ইসলাম বাবু, ফারুক এম. তালুকদার, মোস্তাফিজুর রহমান তালুকদার মনজু, গণেশ ভৌমিক এবং মনিরুল ইসলাম মুন্না।
সভায় উপস্থিত ছিলেন ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলের কাউন্সিলর মাসুদ চৌধুরী ও আশিকুর রহমান (অ্যাশ), অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মাদ আবদুল মতিন, সাংবাদিক এএইচএম মাসুম বিল্লাহ ও নাইম আবদুল্লাহ।
সভায় সভাপতি কায়সার আহমেদ জানান, ক্যাম্পবেলটাউন এলাকায় আন্তর্জাতিক মাতৃভাষা স্মৃতিস্তম্ভ নির্মাণের উদ্যোগ ইতোমধ্যে সরকারি অনুমোদন ও অনুদান পেয়েছে। তিনি বলেন, স্মৃতিস্তম্ভটি ভাষা আন্দোলনের স্মৃতি সংরক্ষণের পাশাপাশি অস্ট্রেলিয়ার বহুসাংস্কৃতিক সমাজে মাতৃভাষার প্রতি শ্রদ্ধা ও ভাষাগত বৈচিত্র্যের প্রতীক হিসেবে ভূমিকা রাখবে।
সংগঠনটি দীর্ঘদিন ধরে প্রবাসী নতুন প্রজন্মের মধ্যে মাতৃভাষার চর্চা, ভাষাগত বৈচিত্র্যের প্রতি সম্মান এবং বিভিন্ন সংস্কৃতির মধ্যে সম্প্রীতি গড়ে তুলতে নানা কর্মসূচি পরিচালনা করে আসছে।