সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জনগণকে দেয়া ওয়াদা পালন করছে সরকার : প্রধানমন্ত্রী বংশালে হেলমেটের গোডাউনে আগুন বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধানে অন্তত ২ বছর লাগবে : অর্থমন্ত্রী হাঙ্গেরিতে পর্যটকবাহী বাস দুর্ঘটনায় নিহত ১২ শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা অস্ট্রেলিয়া প্রবাসী প্রকৌশলী শাহজাহান চৌধুরীর ইন্তেকাল, আজ জানাজা ও দাফন সিডনিতে বাংলাদেশি এ কে এম কামরুল ইসলামের মৃত্যু, আজ জানাজা ও দাফন সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮ ধর্মীয় যুব সেবা কর্মসূচির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সম্প্রীতির বার্তা নিয়ে এক দিনের জন্য সবার জন্য খুলছে মিন্টো মসজিদের দরজা বহুসাংস্কৃতিক অস্ট্রেলিয়ায় বর্ণবাদ ও বৈষম্যের বিরুদ্ধে রাজপথে হাজারো শিক্ষার্থী

স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
  • ৪২০ Time View

ভোরের সূর্যের আলো ছড়াতেই জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন। রাষ্ট্রপতির পরেই শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (২৬ মার্চ) ভোর ৬টা ৫ মিনিটের দিকে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তারা। এসময় শহীদদের প্রতি দেওয়া হয় রাষ্ট্রীয় গার্ড অফ অনার। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সাথে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানান ভুটানের রাজা জিগমে খেসার লামগিয়েল ওয়াংচুক। শ্রদ্ধা জানানো শেষে এক মিনিট নীরবতা পালন করেন সকলেই।

এরপর আওয়ামী লীগ সভাপতি হিসেবে শহীদদের প্রতি পুনরায় শ্রদ্ধা জানান শেখ হাসিনা। এসময় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতায় শ্রদ্ধা নিবেদনের পরে স্মৃতির মিনারে ঢল নামে লাখো মানুষের। দল মত নির্বিশেষে দেশের শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category