রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
ফ্যাসিবাদ ও স্বৈরাচারকে রাজনীতিতে ফেরার সুযোগ দেবে না জনগণ : আইনমন্ত্রী যুক্তরাষ্ট্রজুড়ে বিমান চলাচল স্থগিত কপ৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ পাঁচ ধাপে ইউপি নির্বাচন, ১৬ নভেম্বর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ইসি আগুন-ককটেল ঠেকাতে সারা দেশে আইজিপির কড়া বার্তা দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী গেন্ডারিয়া ও জুরাইনে মাদকসহ গ্রেফতার ১৫ নিবন্ধন বাতিলসহ কার্যক্রম বন্ধ ৭২২ এনজিওর : সালাহউদ্দিন আহমদ রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও পুলিশকে লক্ষ্য করে হামলা, গ্রেফতার ১৫

হাম ও উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ২৭১ Time View
হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৬ শিশুর প্রাণহানি ঘটেছে। এর মধ্যে একজন নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে এবং বাকি ৫ জন হামের উপসর্গ নিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে। এ নিয়ে গত দুই মাসে মৃতের সংখ্যা সাড়ে ৪০০ ছাড়িয়ে গেছে।
রোববার (১৭ মে) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অধিদফতরের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৪৩ জন শিশু হামে আক্রান্ত হয়েছে। একই সময়ে হামের লক্ষণ ও উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ১ হাজার ২৭৪ জন শিশু।
স্বাস্থ্য অধিদফতরের পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা গেছে, গত ১৫ মার্চ থেকে শুরু করে আজ পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৪৫৯ জন শিশুর করুণ মৃত্যু হয়েছে। এর মধ্যে ল্যাবরেটরি পরীক্ষায় হামের কারণে মারা গেছে ৭৫ জন শিশু, আর হামের তীব্র উপসর্গ নিয়ে মারা গেছে আরও ৩৮৪ জন।
সরকারি হিসাবে, হামে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৭৬৭ জনে। অন্যদিকে, রোগটির লক্ষণ নিয়ে সন্দেহভাজন হিসেবে হাসপাতালে ভর্তি হওয়া শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৭ হাজার ৮৪৬ জনে। আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত ৪২ হাজার ৯২ জনকে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩৭,৭৪৪ জন শিশু।

Please Share This Post in Your Social Media

More News Of This Category