শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সিডনিতে নেপালের বন্যায় নিহতদের স্মরণে বহুভাষিক কবিতা সন্ধ্যা সিডনিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা সিডনিতে বাংলাদেশি কমিউনিটির বৃহৎ বহুসাংস্কৃতিক উৎসব ‘স্প্রিং ফেয়ার ২০২৬’ ১১ অক্টোবর মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্য সংসদ নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত কাউন্সিলর মাসুদ খলিলের এমপি প্রার্থিতা ঘোষণা অস্ট্রেলিয়ার ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলের ডেপুটি মেয়র মাসুদ চৌধুরীকে নাগরিক সংবর্ধনা দাবি না মানা পর্যন্ত এই লংমার্চ শেষ হবে না: গোলাম পরওয়ার হালান্ডের গোলে কোভেন্ট্রিকে হারিয়ে সিটির টানা ৩ জয় বিএনপি রাজপথে ছিল, গুপ্ত অবস্থায় কিছু করেনি : তারেক রহমান ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

আলো ঝলমলে পর্দায় কান চলচ্চিত্র উৎসব শুরু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ১৩৯ Time View

বিশ্ব সিনেমার সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর কান চলচ্চিত্র উৎসব আবারও পর্দা তুলেছে। ফ্রান্সের সমুদ্রতীরবর্তী কান শহর এখন বিশ্বের চলচ্চিত্র অঙ্গনের কেন্দ্রবিন্দু, যেখানে আগামী কয়েকদিন ধরে জমবে সিনেমা, তারকা আর সৃজনশীল প্রতিযোগিতার উৎসব।

মঙ্গলবার (১২ মে) থেকে শুরু হওয়া ৭৯তম আসর চলবে আগামী ২৩ মে পর্যন্ত। উদ্বোধনী প্রদর্শনীতে দেখানো হয়েছে ফরাসি নির্মাতা পিয়ের সালভাদোরি পরিচালিত দ্য ইলেকট্রিক কিস। একই সঙ্গে চলচ্চিত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে অনারারি পাম দ্যর সম্মাননা পাচ্ছেন পিটার জ্যাকসন ও বারবারা স্ট্রাইস্যান্ড।

এবার মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা পেয়েছে ২২টি চলচ্চিত্র। ইউরোপীয় ও এশীয় নির্মাতাদের শক্তিশালী উপস্থিতি ইতোমধ্যেই চলচ্চিত্র বোদ্ধাদের আলোচনায় এসেছে।

বিশেষভাবে নজর কাড়ছে দক্ষিণ কোরিয়ার নির্মাতা না হোং জিনের হোপ এবং ইরানি পরিচালক আসগর ফারহাদির প্যারালাল টেলস।এ ছাড়া আলোচনায় রয়েছে জেমস গ্রের পেপার টাইগার, পেদ্রো আলমোদোভারের আমার্গা নাভিদাদ এবং হিরোকাজু কোরে-এদার শিপ ইন দ্য বক্স।

এবারের মূল প্রতিযোগিতা বিভাগের জুরিপ্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন দক্ষিণ কোরিয়ার খ্যাতিমান নির্মাতা পার্ক চ্যান-উক। কানের ইতিহাসে প্রথমবারের মতো কোনও কোরীয় পরিচালক এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন।

তার সঙ্গে বিচারকের দায়িত্বে রয়েছেন ডেমি মুর, রুথ নেগা, ক্লোয়ে ঝাও এবং স্টেলান স্কার্সগার্ডসহ আরও অনেকে। এবারের আসরে মধ্যপ্রাচ্য ও এশিয়ার চলচ্চিত্রগুলোর উপস্থিতি বিশেষভাবে আলোচনায়। নারী অধিকার, যুদ্ধ, মানবিক সংকট ও সামাজিক পরিবর্তনের গল্প নিয়ে নির্মিত একাধিক সিনেমা বিভিন্ন বিভাগে জায়গা পেয়েছে।

বিশেষ করে ফিলিস্তিন, লেবানন, মরক্কো ও সিরিয়ার নির্মাতাদের কাজ আন্তর্জাতিক সমালোচকদের নজর কেড়েছে। দক্ষিণ এশিয়ার জন্যও এবারের কান উৎসব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ভারতীয় নির্মাতা পায়েল কাপাডিয়া ক্রিটিকস উইক বিভাগের জুরিপ্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

এছাড়া নেপালের নির্মাতা অবিনাশ বিক্রম শাহর এলিফ্যান্টস ইন দ্য ফগ প্রথমবারের মতো কানের মঞ্চে জায়গা পেয়েছে। ভারত থেকেও অংশ নিচ্ছেন ঐশ্বরিয়া রাই বচ্চন, আলিয়া ভাট ও করণ জোহরসহ একাধিক তারকা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category