শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
সিডনির ইংলবার্নের গ্রেগ পার্সিভাল হলে আগামীকাল ‘শঙ্খনাদ শারদ মেলা ২০২৬’ সিডনিতে বসন্তের রঙে বৃহৎ আয়োজন ‘CCA Spring Fair 2026’ ১১ অক্টোবর ফেয়ারফিল্ড শোগ্রাউন্ডে সিডনিতে শারদীয় দুর্গোৎসব ঘিরে সিডনি বাঙালি কমিউনিটি ইনকের জমজমাট শারদীয় এক্সিবিশন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বাঙালিয়ানার মিলনমেলা ৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন : কৃষিমন্ত্রী যৌথ অভিযানের আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশকে ৫ লাখ ডেঙ্গু টেস্ট কিট দিলো যুক্তরাষ্ট্র দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর সিডনিতে এথনিক বাজারের দুর্গাপূজা প্রদর্শনী, সংস্কৃতির সঙ্গে ক্ষুদ্র উদ্যোক্তাদের প্রাণের মেলা প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানকে সহায়তা দেবে সরকার : ড. তিতুমীর তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: সালাহউদ্দিন আহমদ

মস্কোর কনসার্টে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা প্রধানমন্ত্রীর

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ মার্চ, ২০২৪
  • ৩৩৩ Time View

মস্কোর কনসার্টে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । রোববার (২৪ মার্চ) রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দেওয়া এক শোক বার্তায় তিনি তীব্র নিন্দা জানান।

শোক বার্তায় মস্কোর সন্ত্রাসী হামলাকে সমগ্র মানব সভ্যতা ও মানবিক মূল্যবোধের ওপর হামলা হিসেবে অভিহিত করেন শেখ হাসিনা ।

প্রধানমন্ত্রী হামলায় নিহত সকলের আত্মার শান্তি কামনা করেন এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
রাশিয়ার ক্রোকাস সিটি কমপ্লেক্সে চালানো সন্ত্রাসী হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৩৩ জনে দাঁড়িয়েছে। রুশ তদন্তকারী কমিটি সর্বশেষ আপডেটে এ তথ্য জানিয়েছে।
উল্লেখ্য, শুক্রবার (২২ মার্চ) রাতে ক্রোকাস সিটি কমপ্লেক্সে ভয়াবহ হামলা চালায় চার বন্দুকধারী। ওই সময় সেখানে একটি কনসার্ট চলছিল। কনসার্টে আসা মানুষদের ওপর গুলি করা ছাড়াও দাহ্য পদার্থ দিয়ে ওই ভেন্যুতে আগুন লাগিয়ে দেয় হামলাকারীরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category