বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশকে ৫ লাখ ডেঙ্গু টেস্ট কিট দিলো যুক্তরাষ্ট্র দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর সিডনিতে এথনিক বাজারের দুর্গাপূজা প্রদর্শনী, সংস্কৃতির সঙ্গে ক্ষুদ্র উদ্যোক্তাদের প্রাণের মেলা প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানকে সহায়তা দেবে সরকার : ড. তিতুমীর তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: সালাহউদ্দিন আহমদ উন্নয়ন প্রকল্পে পরামর্শক ব্যয় কমানোর নির্দেশ প্রধানমন্ত্রীর হলভর্তি উচ্ছ্বসিত দর্শকের উপস্থিতিতে জমকালো আয়োজনে পালিত হলো ‘আমাদের কথা’র ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী কমিউনিটি সেবায় স্বীকৃতি পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত কামাল পাশা সিডনির ম্যাককুয়ারি ফিল্ডসে ‘মিস্টার পারফেক্ট’-এর কমিউনিটি আড্ডার এক বছর পূর্তি সাইবার সুরক্ষা আইনের মাধ্যমে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী

সংগীতশিল্পী দস্তগীর হক মারা গেছেন

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২১৫ Time View

‘আন্ডারগ্রাউন্ড পিস লাভারস’ ব্যান্ডের লিড ভোকাল ও গিটারিস্ট দস্তগীর হক মারা গেছেন।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।

দস্তগীর হকের মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার একমাত্র ছেলে মাসাব হক।

মাসাব হক জানান, ‘তার বাবা দীর্ঘদিন ধরে কিডনি জটিলতাসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। গত ৬ ফেব্রুয়ারি তাকে কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেয়া হয়। পরে গতকাল তাকে কেবিনে স্থানান্তর করা হয়। আজ সকালে তিনি মারা যান।’

তিনি আরও জানান, আজ বাদ আসর রাজধানীর ধানমন্ডির তাকওয়া মসজিদে দস্তগীর হকের জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে।

প্রসঙ্গত, দস্তগীর হক ছিলেন একটি ঐতিহ্যবাহী সাংস্কৃতিক পরিবারের সন্তান। তিনি আন্তর্জাতিকভাবে পরিচিত প্রথম বাংলাদেশি গিটারবাদক নয়ন মুন্সীর বড় ভাই এবং পাকিস্তানের সংগীতাঙ্গনের আলোচিত শিল্পী আলমগীর হকের ছোট ভাই। তার বোন জর্জিনা হকও সাংস্কৃতিক অঙ্গনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

বাংলাদেশের ব্যান্ড সংগীতের ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ ছিলেন দস্তগীর হক। ১৯৭২ সালে গঠিত ‘আন্ডারগ্রাউন্ড পিস লাভারস’ ব্যান্ডটি বাংলাদেশের আধুনিক ব্যান্ডসংগীত আন্দোলনের সূচনালগ্নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ব্যান্ডটির সংগীত পরিবেশনা সে সময়ের তরুণসমাজে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category