রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
সিডনিতে বিজয়া সম্মিলন: উৎসবের আনন্দে সম্প্রীতি ও সংখ্যালঘুদের অধিকার রক্ষার বার্তা ফ্যাসিবাদ ও স্বৈরাচারকে রাজনীতিতে ফেরার সুযোগ দেবে না জনগণ : আইনমন্ত্রী যুক্তরাষ্ট্রজুড়ে বিমান চলাচল স্থগিত কপ৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ পাঁচ ধাপে ইউপি নির্বাচন, ১৬ নভেম্বর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ইসি আগুন-ককটেল ঠেকাতে সারা দেশে আইজিপির কড়া বার্তা দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী গেন্ডারিয়া ও জুরাইনে মাদকসহ গ্রেফতার ১৫ নিবন্ধন বাতিলসহ কার্যক্রম বন্ধ ৭২২ এনজিওর : সালাহউদ্দিন আহমদ

রাজশাহীতে ট্রাক উল্টে ৪ জন নিহত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ২৯৫ Time View

রাজশাহীর পুঠিয়ায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ঘটনাস্থলে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ৬টার দিকে উপজেলার বানেশ্বর কলাহাটে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নাটোর সদরের কাফুরিয়া এলাকার শাহিনের ছেলে সিয়াম (১৫), সদরের পািকপাড়ার আক্কেল প্রামানিক ছেলে মুনকের (৩৫) বাগাতিপাড়া সালাইনগরের সৈয়দ উদ্দিনের ছেলে সেন্টু (৪০), চারঘাটের অস্কারপুরের মৃত মাহাতাবের ছেলে ইসলাম উদ্দিন (৬০)।

স্থানীয়রা জানায়, পু‌ঠিয়ার ঝলম‌লিয় কলাহা‌টে না‌টোর অ‌ভিমুখী যাওয়ার সময় বিপরীত দিক হ‌তে আসা এক‌টি অজ্ঞাত গা‌ড়ি‌ ধাক্কায় নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে রাস্তার পা‌শে প‌ড়ে যায়। ঝলম‌লিয়া কলার হা‌টে আসা লোকজন হতাহত হয়।

রাজশাহী জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন বলেন, ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। উদ্ধার কাজ চলছে। পুলিশের পাশাপাশি ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ চালাচ্ছে।

পুঠিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে তিনজন মারা গেছে। আহত বেশ কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ কাজ করছে, বিস্তারিত পরে জানানো হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category