সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বিদ্যুৎ-জ্বালানি নিয়ে বিভ্রান্তি ছড়াবেন না : প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদ আর্জেন্টাইন কিংবদন্তি মেসির বাবার মৃত্যুর গুঞ্জন অস্ট্রেলিয়ায় যেতে ভুয়া এজেন্ট থেকে সতর্ক থাকার পরামর্শ হরমুজ নিয়ে চুক্তি খুব নিকটেই, তবে মানতে হবে শর্ত: ইরান চিকিৎসকদের পেশাগত দায়িত্বে রাজনীতি যেন বাধা না হয়: প্রধানমন্ত্রী বোমা হামলার শঙ্কায় দেশজুড়ে পুলিশের সতর্কতা জারি নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ড, একই পরিবারের দগ্ধ ৩ থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর বন্দুক হামলা, শিক্ষকসহ নিহত ৭

সিডনির বন্ডাই বিচে হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের নিন্দা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ২২৭ Time View

অস্ট্রেলিয়ার সিডনির বন্ডাই বিচে বন্দুকধারীর হামলায় ১২ জন নিহতের ঘটনার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, যুক্তরাষ্ট্র এই হামলার ‘তীব্র নিন্দা’ জানায়।

রোববার (১৪ ডিসেম্বর) আল জাজিরার প্রতিবেদনে এ খবর জানানো হয়।

এতে বলা হয়, রোববার স্থানীয় সময় সন্ধ্যায় অস্ট্রেলিয়ার সবচেয়ে বিখ্যাত সমুদ্র সৈকতে হনুক্কা অনুষ্ঠান চলছিল, এ সময় গোলাগুলির ঘটনা ঘটে।
পরে সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত একটি যাচাইকৃত ভিডিওতে দেখা গেছে যে, ক্যাম্পবেল প্যারেডের কারপার্ক থেকে সমুদ্র সৈকতের দিকে যাওয়া একটি ছোট সেতু থেকে দুই বন্দুকধারী গুলি চালাচ্ছে।
 
এ ঘটনায় ১২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে তাদের মধ্যে একজন হামলাকারীও রয়েছে। এদিকে, গণমাধ্যমের খবরে বলা হয় আরেক হামলাকারী গুরুতর আহত হয়েছে। 
 
এদিকে, রুবিও সামাজিকমাধ্যম এক্সে একটি পোস্টে লিখেছেন, ‘এই পৃথিবীতে ইহুদি-বিদ্বেষের কোন স্থান নেই। আমাদের প্রার্থনা এই ভয়াবহ হামলার শিকারদের, ইহুদি সম্প্রদায়ের এবং অস্ট্রেলিয়ার জনগণের সাথে রয়েছে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category