সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান কারাগারে অনলাইনে বিবাহ নিবন্ধনে অনিয়ম, বাল্যবিবাহ ও বহুবিবাহ কমবে : আইনমন্ত্রী জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী মেরুদণ্ড ভেঙে যাওয়ায় নড়াচড়াও করতে পারছেন না অভিনেত্রী নুসরাত সিডনির ইংলবার্নের গ্রেগ পার্সিভাল হলে আগামীকাল ‘শঙ্খনাদ শারদ মেলা ২০২৬’ সিডনিতে বসন্তের রঙে বৃহৎ আয়োজন ‘CCA Spring Fair 2026’ ১১ অক্টোবর ফেয়ারফিল্ড শোগ্রাউন্ডে সিডনিতে শারদীয় দুর্গোৎসব ঘিরে সিডনি বাঙালি কমিউনিটি ইনকের জমজমাট শারদীয় এক্সিবিশন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বাঙালিয়ানার মিলনমেলা ৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন : কৃষিমন্ত্রী যৌথ অভিযানের আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশকে ৫ লাখ ডেঙ্গু টেস্ট কিট দিলো যুক্তরাষ্ট্র

ওসমান হাদি ‘লাইফ সাপোর্টে’

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ৩০৭ Time View

রাজধানীর বিজয়নগরে গুলিবিদ্ধ ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে ‘লাইফ সাপোর্ট’ দেওয়া হয়েছে।

বিষয়টি জানিয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের দপ্তর।

ঢামেকের পরিচালকের দপ্তর আরও জানা যায়, হাদির অবস্থা ক্রিটিক্যাল (আশঙ্কাজনক)। তাকে ‘লাইফ সাপোর্ট’ দেওয়া হয়েছে। বুলেটটি (গুলিটি) তার মাথার ভেতরে রয়েছে।

এদিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক (আরএস) ডা. মোশকাত আহমেদ জানান, শরিফ ওসমান হাদির অবস্থা খুবই গুরুতর। তার মাথায় গুলি লেগেছে। তিনি এখন কোমায় আছেন।

শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগরে গুলিবিদ্ধ হন হাদি। রিকশায় করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

ডিএমপির জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, জুমার নামাজের পর বেলা ২টা ২৫ মিনিটে বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেলে আসা হামলাকারীরা হাদিকে গুলি করে পালিয়ে যায়।

দুর্বৃত্তরা তিনটি মোটরসাইকেলে করে এসেছিল বলে জানান তিনি।

হাদিকে হাসপাতালে আনা একজন বলেন, ইনকিলাব মঞ্চের আহ্বায়কের বাম কানের পাশে একটি গুলি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category