বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আগুন-ককটেল ঠেকাতে সারা দেশে আইজিপির কড়া বার্তা দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী গেন্ডারিয়া ও জুরাইনে মাদকসহ গ্রেফতার ১৫ নিবন্ধন বাতিলসহ কার্যক্রম বন্ধ ৭২২ এনজিওর : সালাহউদ্দিন আহমদ রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও পুলিশকে লক্ষ্য করে হামলা, গ্রেফতার ১৫ শিল্পাঞ্চলে শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ছয়টি হাসপাতাল নির্মিত হবে : প্রধানমন্ত্রী সিডনিতে সর্বজন শ্রদ্ধেয় ড. রফিকুল ইসলামের মৃত্যুতে শোকের ছায়া কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী হৃদয়ের রেকর্ডগড়া ডাবল সেঞ্চুরিতে তৃতীয় দিন বাংলাদেশের গ্রাম পুলিশের বেতন বাড়বে, মোবাইল বিলও দেবে সরকার: প্রধানমন্ত্রী

ভারতে নাইটক্লাবে ভয়াবহ আগুন, নিহত ২৫

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৬ Time View

ভারতের উত্তর গোয়ার আরপোরা এলাকায় একটি নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে এবং অন্তত ৫০ জন আহত হয়ে গোয়া মেডিকেল কলেজে চিকিৎসাধীন আছেন।

রোববার (৭ ডিসেম্বর) ভোরে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্তসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেন ।

গোয়া পুলিশ জানিয়েছে, বেশিরভাগেরই ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ৪ জন পর্যটক ও ১৪ জন কর্মচারী আছেন। বাকি ৭ জনের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। এতে ৫০ জন আহত হয়েছেন। শনিবার দিবাগত রাতের শেষ প্রহরে ক্লাবটিতে হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে। এতে স্থানীয়দের পাশাপাশি কয়েকজন পর্যটকও প্রাণ হারান।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বার্তায় মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত লেখেন, ‘গোয়ার জন্য আজ অত্যন্ত শোকের দিন। ঘটনাস্থল ঘুরে দেখে পুরো ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং যারা দায়ী হবেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

ঘটনাস্থলে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, তিনজন দগ্ধ হয়ে এবং বাকিরা ধোঁয়ায় দমবন্ধ হয়ে মারা গেছেন। নিহতদের মধ্যে তিন থেকে চারজন ছিলেন ভ্রমণকারী।

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়, পুলিশের ধারণা—‘বার্চ বাই রোমিও লেন’ নামের ওই ক্লাবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কয়েকটি দল দ্রুত সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, মারা যাওয়া অধিকাংশ ব্যক্তি ক্লাবটির কর্মচারী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category