শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
সিডনিতে বসন্তের রঙে বৃহৎ আয়োজন ‘CCA Spring Fair 2026’ ১১ অক্টোবর ফেয়ারফিল্ড শোগ্রাউন্ডে সিডনিতে শারদীয় দুর্গোৎসব ঘিরে সিডনি বাঙালি কমিউনিটি ইনকের জমজমাট শারদীয় এক্সিবিশন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বাঙালিয়ানার মিলনমেলা ৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন : কৃষিমন্ত্রী যৌথ অভিযানের আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশকে ৫ লাখ ডেঙ্গু টেস্ট কিট দিলো যুক্তরাষ্ট্র দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর সিডনিতে এথনিক বাজারের দুর্গাপূজা প্রদর্শনী, সংস্কৃতির সঙ্গে ক্ষুদ্র উদ্যোক্তাদের প্রাণের মেলা প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানকে সহায়তা দেবে সরকার : ড. তিতুমীর তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: সালাহউদ্দিন আহমদ উন্নয়ন প্রকল্পে পরামর্শক ব্যয় কমানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

উত্তরায় কাঁচা বাজারে ভয়াবহ আগুন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪
  • ৩৪৭ Time View

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টরে কাঁচা বাজারের পাশে বেডিং মার্কেটে ভয়াবহ আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।

সোমবার (১১ মার্চ) মধ্যরাতের দিকে এ ঘটনা ঘটে।

শেষ খবর পাওয়া পর্যন্ত আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায় নি। এছাড়া এখনও পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাকিব হাসান আগুন লাগার তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, আগুন লাগার খবর পাওয়ার পর দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে চলে যান এবং আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মধ্যরাতের পর (রাত ২টা ১০ মিনিট) আগুন লাগে। এই কাঁচাবাজারটির ভেতর মুদিসহ অন্যান্য দোকান ছিল। এছাড়া সেখানে ফার্নিচারের কয়েকটি দোকান ছিল। যেগুলো সম্পূর্ণভাবে পুড়ে গেছে। এছাড়া এটির ভেতর লেপ-তোশকের দোকান এবং মেশিনারি ছিল।

আগুন লাগার খবরে সেখানে ছুঁটে আসেন দোকানিরা। তারা জীবনের ঝুঁকি নিয়ে মালপত্র বের করার চেষ্টা করেন। কিন্তু খুব বেশি কিছু বের করতে পারেননি তারা।

একজন দোকানি জানিয়েছেন, রাতের বেলা তিনি বাড়িতে ঘুমিয়ে ছিলেন। তখন একজন তাকে আগুনের খবর দেন। এরপর তিনি দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন।

অপর এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, প্রথমে তারা কাঁচাবাজারটিতে ছোট আগুন দেখতে পান। কিন্তু এটি ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে বড় আকার ধারণ করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category