বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কপ৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ পাঁচ ধাপে ইউপি নির্বাচন, ১৬ নভেম্বর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ইসি আগুন-ককটেল ঠেকাতে সারা দেশে আইজিপির কড়া বার্তা দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী গেন্ডারিয়া ও জুরাইনে মাদকসহ গ্রেফতার ১৫ নিবন্ধন বাতিলসহ কার্যক্রম বন্ধ ৭২২ এনজিওর : সালাহউদ্দিন আহমদ রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও পুলিশকে লক্ষ্য করে হামলা, গ্রেফতার ১৫ শিল্পাঞ্চলে শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ছয়টি হাসপাতাল নির্মিত হবে : প্রধানমন্ত্রী সিডনিতে সর্বজন শ্রদ্ধেয় ড. রফিকুল ইসলামের মৃত্যুতে শোকের ছায়া

যুক্তরাষ্ট্রে কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৭

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ৪৫৫ Time View

যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যের লুইভিলে মোহাম্মদ আলী আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ইউনাইটেড পার্সেল সার্ভিসের (ইউপিএস) একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়েছে। এই ঘটনায় অন্তত ৭ জন নিহতের পাশাপাশি অন্তত ১১ জন আহতের খবর নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, মঙ্গলবার(৪ অক্টোবর) স্থানীয় সময় বিকেল ৫টা ১৫ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটেছে।

প্রতিবেদন অনুযায়ী, বিমানটিতে তিনজন ক্রু ছিলেন বলে জানিয়েছে ইউপিএস। তবে তাদের অবস্থা সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

কেন্টাকি অঙ্গরাজ্যের গভর্নর অ্যান্ডি বেসিয়ার সংবাদ সম্মেলনে বলেন, ‘ভিডিওটি (দুর্ঘটনার) দেখে আমরা সবাই তাদের নিয়ে খুব চিন্তিত।’

বিমানটি লুইভিল থেকে হাওয়াইয়ের হনলুলুর ড্যানিয়েল কে. ইনোয়ে আন্তর্জাতিক বিমানবন্দরে যাচ্ছিল। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, ম্যাকডনেল ডগলাস এমডি-১১ মডেলের এই মালবাহী বিমানটি বিমানবন্দর থেকে প্রায় তিন মাইল দক্ষিণে বিধ্বস্ত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category