রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
সিডনিতে বিজয়া সম্মিলন: উৎসবের আনন্দে সম্প্রীতি ও সংখ্যালঘুদের অধিকার রক্ষার বার্তা ফ্যাসিবাদ ও স্বৈরাচারকে রাজনীতিতে ফেরার সুযোগ দেবে না জনগণ : আইনমন্ত্রী যুক্তরাষ্ট্রজুড়ে বিমান চলাচল স্থগিত কপ৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ পাঁচ ধাপে ইউপি নির্বাচন, ১৬ নভেম্বর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ইসি আগুন-ককটেল ঠেকাতে সারা দেশে আইজিপির কড়া বার্তা দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী গেন্ডারিয়া ও জুরাইনে মাদকসহ গ্রেফতার ১৫ নিবন্ধন বাতিলসহ কার্যক্রম বন্ধ ৭২২ এনজিওর : সালাহউদ্দিন আহমদ

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে ভারত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ২১৫ Time View

অস্ট্রেলিয়ার মতো অপরাজেয় শক্তিকে হারিয়ে ইতিহাসের পাতায় নাম লিখল ভারতীয় নারী ক্রিকেট দল। ৩৩৯ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করে জয় পেয়ে বিশ্ব রেকর্ড গড়ে তারা পৌঁছে গেছে নারী ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্পোর্টস একাডেমিতে অনুষ্ঠিত সেমিফাইনালে স্বাগতিক ভারতের কাছে ৫ উইকেটে হারে অস্ট্রেলিয়া, বিদায় নেয় ফাইনালের আগেই।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে ঝড় তোলে অস্ট্রেলিয়া। ওপেনার ফোবি লিচফিল্ড খেলেন ৯৩ বলে ১১৯ রানের ঝলমলে ইনিংস—১৭টি চার ও তিনটি ছক্কায় সাজানো। তার সঙ্গে জুটি বাঁধা অ্যালিসা পেরি করেন ৭৭ রান, আর ইনিংসের শেষ দিকে অ্যাশলে গার্ডনার মাত্র ৪৫ বলে ৬৩ রান যোগ করে অস্ট্রেলিয়ার স্কোর নিয়ে যান ৩৩৮ রানে।

এই বিশাল রানের পাহাড়ও অস্ট্রেলিয়াকে রক্ষা করতে পারেনি। লক্ষ্য তাড়ায় নেমে শুরু থেকেই দারুণ আত্মবিশ্বাসী ছিল ভারত। জেমিমা রদ্রিগেজের অনবদ্য ইনিংস যেন জয় লিখে দেয় আগেভাগেই ১৩৪ বলে ১৪টি চারে আসে তার ১২৭ রান। অধিনায়ক হারমানপ্রিত কৌর খেলেন ৮৮ বলে ৮৯ রানের দারুণ ইনিংস, যেখানে ছিল ১০ চার ও ২ ছক্কা। শেষদিকে রিচা ঘোষ ও দীপ্তি শর্মার শান্ত ব্যাটিংয়ে ৫ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় ভারত।

এই জয় শুধু ফাইনালে ওঠার নয়—এটি নারী ক্রিকেটে সবচেয়ে বড় লক্ষ্য তাড়া করে জয়ের বিশ্ব রেকর্ড।

আগামী রোববার ফাইনালে মুখোমুখি হবে ভারত ও দক্ষিণ আফ্রিকা। প্রথম সেমিফাইনালে ইংল্যান্ডকে ১২৫ রানে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছিল দক্ষিণ আফ্রিকা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category