সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান কারাগারে অনলাইনে বিবাহ নিবন্ধনে অনিয়ম, বাল্যবিবাহ ও বহুবিবাহ কমবে : আইনমন্ত্রী জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী মেরুদণ্ড ভেঙে যাওয়ায় নড়াচড়াও করতে পারছেন না অভিনেত্রী নুসরাত সিডনির ইংলবার্নের গ্রেগ পার্সিভাল হলে আগামীকাল ‘শঙ্খনাদ শারদ মেলা ২০২৬’ সিডনিতে বসন্তের রঙে বৃহৎ আয়োজন ‘CCA Spring Fair 2026’ ১১ অক্টোবর ফেয়ারফিল্ড শোগ্রাউন্ডে সিডনিতে শারদীয় দুর্গোৎসব ঘিরে সিডনি বাঙালি কমিউনিটি ইনকের জমজমাট শারদীয় এক্সিবিশন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বাঙালিয়ানার মিলনমেলা ৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন : কৃষিমন্ত্রী যৌথ অভিযানের আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশকে ৫ লাখ ডেঙ্গু টেস্ট কিট দিলো যুক্তরাষ্ট্র

ময়মনসিংহ সিটিতে দ্বিতীয়বার মেয়র হলেন টিটু

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ মার্চ, ২০২৪
  • ৩৫৪ Time View

ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে টানা দ্বিতীয়বারের মতো মেয়র হলেন ঘড়ি প্রতীকের প্রার্থী ইকরামুল হক টিটু। তিনি ১ লাখ ৩৫ হাজার ৯৫৯টি ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাদেকুল হক খান হাতি প্রতীকে ভোট পেয়েছেন ৩৭ হাজার ৮০৬টি।

রোববার (৯ মার্চ) রাতে ময়মনসিংহ আঞ্চলিক নির্বাচন অফিসের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী এ তথ্য জানান।

১২৮টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফল থেকে দেখা যায়, ইকরামুল হক টিটু তিনি পেয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৬০৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাদেকুল হক খান মিল্কি টজু পেয়েছেন ৩৫ হাজার ৭৬৩ ভোট। বাকি তিন মেয়র প্রার্থী ঘোড়া প্রতীকে এহতেসামুল আলম পেয়েছেন ১০ হাজার ৭৭৪, হরিণ প্রতীকে রেজাউল হক পেয়েছেন ১৪৮৭ ও লাঙ্গল প্রতীকের শহিদুল ইসলাম স্বপন মন্ডল পেয়েছেন ১৩২১ ভোট।

এর আগে, সকাল ৮টায় শুরু হয় ভোটগ্রহণ, যা চলে বিকেল ৪টা পর্যন্ত। ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) নির্বাচনে ভোট নেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category