শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
সিডনিতে বসন্তের রঙে বৃহৎ আয়োজন ‘CCA Spring Fair 2026’ ১১ অক্টোবর ফেয়ারফিল্ড শোগ্রাউন্ডে সিডনিতে শারদীয় দুর্গোৎসব ঘিরে সিডনি বাঙালি কমিউনিটি ইনকের জমজমাট শারদীয় এক্সিবিশন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বাঙালিয়ানার মিলনমেলা ৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন : কৃষিমন্ত্রী যৌথ অভিযানের আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশকে ৫ লাখ ডেঙ্গু টেস্ট কিট দিলো যুক্তরাষ্ট্র দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর সিডনিতে এথনিক বাজারের দুর্গাপূজা প্রদর্শনী, সংস্কৃতির সঙ্গে ক্ষুদ্র উদ্যোক্তাদের প্রাণের মেলা প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানকে সহায়তা দেবে সরকার : ড. তিতুমীর তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: সালাহউদ্দিন আহমদ উন্নয়ন প্রকল্পে পরামর্শক ব্যয় কমানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

ময়মনসিংহ সিটি : বড় ব্যবধানে বিজয়ের পথে টিটু

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ মার্চ, ২০২৪
  • ৪৪৩ Time View

ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) নির্বাচনে বিজয়ের পথে এগোচ্ছেন ঘড়ি প্রতীকের প্রার্থী ও সাবেক মেয়র ইকরামুল হক টিটু। ভোটগণনা শেষে নগরীর অ্যাডভোকেট তারেক স্মৃতি মিলনায়তনে একে একে কেন্দ্রের ফলাফল ঘোষণা করছেন রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তারা। এতে দেখা গেছে, বিপুল ভোটের ব্যবধানে এগিয়ে আছেন টিটু। তার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতাই গড়তে পারেননি কোনো প্রার্থী।

১২৮ টি কেন্দ্রের মধ্যে এ পর্যন্ত ১৬টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। এ ফলাফলে ঘড়ি প্রতীকে ইকরামুল হক টিটু পেয়েছেন ১১ হাজার ৯০৩ ভোট। এছাড়া হাতি প্রতীকের প্রার্থী সাদেকুল হক খান মিল্কী টজু পেয়েছেন ৩ হাজার ৩৭৫ ও ঘোড়া প্রতীকের প্রার্থী এহতেশামুল আলম পেয়েছেন পেয়েছেন ৭৪১ ভোট।

এদিকে কেন্দ্রে কেন্দ্রে ফলাফল নিয়ে বিভিন্ন এলাকায় বিজয় মিছিল নিয়ে বের হচ্ছেন মেয়র হতে যাওয়া ইকরামুল ইক টিটুর কর্মী ও সমর্থকরা।

দেলোয়ার হোসেন নামে এক কর্মী বলেন, বিশাল ব্যবধানে জয়ী হচ্ছেন ইকরামুল হক টিটু। কোনো প্রার্থীই তার ভোটের ধারের কাছেও নেই। মেয়র পদে টিটুর জনপ্রিয়তার আবারও প্রমাণ দিয়েছেন ভোটাররা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category