বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৫

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৬ Time View
13

নারায়ণগঞ্জের সোনারগাঁও বিসিক এলাকার একটি বাসায় গ্যাসের লাইন লিকেজ থেকে বিস্ফোরণ হয় একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছে। দগ্ধদের উদ্ধার করে জাতীয় বার্ন ইনস্টিটিউট-এ ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ আগস্ট) ভোরে সোনারগাঁও বিসিক এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে।

বিস্ফোরণে দগ্ধরা হলেন- বানচা চৌধুরী, শানোব চৌধুরী, তিন্নি, মুন্নি ও মৌওরী।

‎বিষয়টি নিশ্চিত করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণের ঘটনায় ৫ জন দগ্ধ হয়েছে। এদের মধ্যে সবচেয়ে বেশি দগ্ধ হয়েছেন মানব চৌধুরী। তার শরীরের ৭০ শতাংশ দগ্ধ হয়েছে। মানব চৌধুরীর স্ত্রী বাচার ৪৫ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের তিন সন্তান মৌরির ৩৬ শতাংশ, মুন্নির ২৮ শতাংশ ও তিন্নির শরীরের ২২ শতাংশ দগ্ধ হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category