বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমান ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার বনানীতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট সিডনির মঞ্চে জীবন্ত হয়ে উঠল বঙ্কিমচন্দ্রের কালজয়ী ‘দেবী চৌধুরানী’—প্রবাসে বাংলা সংস্কৃতির গৌরবময় উপস্থাপন সরকার ১৮০ দিনের কর্মসূচির আলোকে কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে রাজধানীজুড়ে নববর্ষ উৎসবের আমেজ আন্দামান সাগরে নৌকাডুবে ২৫০ যাত্রী নিখোঁজ কুমিল্লায় চালবোঝাই ট্রাক উল্টে নিহত ৭ আজ পহেলা বৈশাখ : বাংলা ১৪৩৩ সালের প্রথম দিন যুক্তরাষ্ট্র ‘স্বৈরতন্ত্র’ পরিত্যাগ করলে চুক্তি হতে পারে : পেজেশকিয়ান

আন্তর্জাতিক নারী দিবস আজ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ মার্চ, ২০২৪
  • ৩৩৯ Time View
17

আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর কাজের স্বীকৃতি প্রদান, নারী-পুরুষের সমঅধিকার প্রতিষ্ঠা, নারীর প্রতি সহিংসতা রোধ, নারীর সাফল্য উদযাপন ও নারীদের প্রতি সম্মান ও শ্রদ্ধা প্রদানের উদ্দেশে প্রতিবছর বিশ্বজুড়ে দিনটিকে পালন করা হয়। নারী দিবসের এবারের প্রতিপাদ্য- ‘নারীর সমঅধিকার, সমসুযোগ, এগিয়ে নিতে হোক বিনিয়োগ।’ নারীর উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি ও সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোকেও নানাবিধ উন্নয়ন প্রকল্প নিয়ে এগিয়ে আসার আহ্বান জানাতে এই প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। বাণীতে তারা বিশ্বের সকল নারীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

বাণীতে রাষ্ট্রপতি বলেন, বিশ্বজুড়ে বাংলাদেশের নারীদের সাফল্য আজ অনুকরণীয় ও অনুসরণীয়। নারীর উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি ও সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠানসমূহকেও নানাবিধ উন্নয়ন প্রকল্প নিয়ে এগিয়ে আসতে হবে।

প্রধানমন্ত্রী তার বাণীতে বলেছেন, গৃহকর্মে নারীর শ্রম ও অবদানকে জাতীয় অর্থনীতিতে মূল্যায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। চতুর্থ শিল্প বিপ্লবের যুগে আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দেশের নারীরা এগিয়ে যাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category