শনিবার, ০৯ মে ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম :
শুভেন্দুর শপথের মঞ্চে রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জানালেন মোদি গাজীপুরে প্রবাসীর স্ত্রী-সন্তানসহ ৫ জনকে গলা কেটে হত্যা নতুন প্রজন্মকে রবীন্দ্রচর্চায় সম্পৃক্ত করতে ভূমিকা রাখতে হবে : টুকু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী আজ ঈদুল আজহায় সাত দিনের ছুটি ঘোষণা যুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছাবে শনিবার শিল্পকলায় ৪ দিনব্যাপী রবীন্দ্র জন্মজয়ন্তী উৎসব শুরু হচ্ছে কাল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মধ্যপ্রাচ্যের সংকটের অবসান ঘটাবে: কাতারের প্রধানমন্ত্রী শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ ব্যয়ে সরকার প্রস্তুত: শিক্ষামন্ত্রী হাম ও উপসর্গ নিয়ে ১২ শিশুর মৃত্যু

ক্যান্সারে আক্রান্ত সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক মাইকেল ক্লার্ক

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ১৩৭ Time View

অস্ট্রেলিয়ার ২০‌১৫ ওয়ানডে বিশ্বকাপজয়ী অধিনায়ক তথা বর্তমান ধারাভাষ্যকার মাইকেল ক্লার্ক ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। সোশ্যাল মিডিয়ায় তিনি নিজেই জানিয়েছেন ত্বকের ক্যান্সারে আক্রান্ত হওয়ার এই দুঃসংবাদ। এর আগে ২০০৬ সালে মুখে স্কিন ক্যান্সারের প্রাথমিক উপসর্গের (নন মেলানোমা লেসন) কথা টের পেয়েছিলেন সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক মাইকেল ক্লার্ক। এরপর বিশ্বকাপজয়ী এই তারকা বিভিন্ন দফায় এর চিকিৎসাও নিয়েছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে  সবাইকে নিয়মিত ত্বক পরীক্ষা করানোর পরামর্শও দিয়েছেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় ক্লার্ক লিখেছেন, ‘ত্বকের ক্যান্সার এখন বাস্তব! বিশেষ করে অস্ট্রেলিয়ায়  আজ আবারও নাক থেকে একটি অংশ কেটে ফেলা হলো। সবাইকে বলতে চাই যে, নিয়মিত আপনার ত্বক পরীক্ষা করান। চিকিৎসার চেয়ে প্রতিরোধ উত্তম। তবে আমার ক্ষেত্রে নিয়মিত পরীক্ষা ও প্রাথমিক পর্যায়ে শনাক্ত করাটাই ছিল মূল বিষয়। আমি কৃতজ্ঞ যে @drbishsoliman_ এটি খুব আগেভাগেই সনাক্ত করতে পেরেছেন।’মাইকেল ক্লার্কের ফেসবুক পোস্ট।

অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অধিনায়ক মাইকেল ক্লার্ক ১২ বছরের দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে ১১৫টি টেস্ট, ২৪৫টি ওয়ানডে এবং ৩৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। তার ঝুলিতে আছে ১৭ হাজারের বেশি আন্তর্জাতিক রান। ৪৭টি টেস্টে নেতৃত্ব দেওয়া এই অধিনায়ক অস্ট্রেলিয়াকে ২০১৩-১৪ অ্যাশেজে ৫-০ ব্যবধানে ঐতিহাসিক জয় এনে দিয়েছিলেন। তিনি অস্ট্রেলিয়ার হয়ে ষষ্ঠ সর্বোচ্চ ২৮টি টেস্ট সেঞ্চুরি করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category