বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও’র সাক্ষাৎ প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আওয়ামী লীগের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড : ১১ জনের মৃত্যু আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ৫ জেলায় বিজিবি মোতায়েন শিকাগোতে ৩ দিনে ২৪ বন্দুক হামলায় নিহত ৭, গুলিবিদ্ধ ৩৮ বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব অস্ট্রেলিয়া ইনক (BAOA) বার্ষিক গালা ডিনার ও কালচারাল নাইট উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

অস্ট্রেলিয়ায় ইন্ডিয়া ফেস্ট টাউনসভিল ২০২৫ অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ২০১ Time View

অস্ট্রেলিয়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে ইন্ডিয়া ফেস্ট টাউনসভিল ২০২৫  অনুষ্ঠিত হয়েছে। গত ২৩ আগস্ট (শনিবার) টাউনসভিলের রিভারওয়ে কমপ্লেক্সে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নাচ-গানে দর্শক মাতিয়েছিলেন বিভিন্ন শিল্পীরা।

অনুষ্ঠানে অন্যতম আকর্ষণ ছিল টাউনসভিল-ভিত্তিক বাংলাদেশি উদ্যোক্তা মাহফুজা রহমান প্রতিষ্ঠিত অনলাইন পোশাক ব্র্যান্ড ‘দেশি ড্রেপস’-এর প্রথম আত্মপ্রকাশ। শাড়ি, সালোয়ার কামিজ ও আধুনিক ঐতিহ্যবাহী পোশাকের নির্বাচিত সংগ্রহ নিয়ে দেশি ড্রেপস প্রথমবারের মতো সরাসরি কমিউনিটির সামনে আসে।

মাহফুজা রহমান বলেন, আলহামদুলিল্লাহ, ইন্ডিয়া ফেস্টিভ্যালে আমার প্রথম স্টল স্থাপন করা অসাধারণ অভিজ্ঞতা। নতুন মানুষের সঙ্গে দেখা, আমার কাজ শেয়ার করা এবং এমন একটি সুন্দর অনুষ্ঠানের অংশ হওয়া আমাকে আনন্দিত করেছে। এই প্রথম পদক্ষেপ আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ।

কমিউনিটির কাছ থেকে দোয়া ও সমর্থন কামনা করে মাহফুজা রহমান আরও বলেন, দেশি ড্রেপস সততা, গুণমান ও নিষ্ঠার সঙ্গে এগিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।

স্টলটি বাংলাদেশি, ভারতীয়, পাকিস্তানি ও স্থানীয় অস্ট্রেলিয়ান কমিউনিটির কাছ থেকে উষ্ণ সাড়া পায়। অনেক দর্শনার্থী দেশি ড্রেপসের পোশাকের মান, বৈচিত্র্য ও নকশার প্রশংসা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category