সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
জনগণকে দেয়া ওয়াদা পালন করছে সরকার : প্রধানমন্ত্রী বংশালে হেলমেটের গোডাউনে আগুন বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধানে অন্তত ২ বছর লাগবে : অর্থমন্ত্রী হাঙ্গেরিতে পর্যটকবাহী বাস দুর্ঘটনায় নিহত ১২ শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা অস্ট্রেলিয়া প্রবাসী প্রকৌশলী শাহজাহান চৌধুরীর ইন্তেকাল, আজ জানাজা ও দাফন সিডনিতে বাংলাদেশি এ কে এম কামরুল ইসলামের মৃত্যু, আজ জানাজা ও দাফন সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮ ধর্মীয় যুব সেবা কর্মসূচির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সম্প্রীতির বার্তা নিয়ে এক দিনের জন্য সবার জন্য খুলছে মিন্টো মসজিদের দরজা বহুসাংস্কৃতিক অস্ট্রেলিয়ায় বর্ণবাদ ও বৈষম্যের বিরুদ্ধে রাজপথে হাজারো শিক্ষার্থী

৩১ জুলাইয়ের মধ্যে সব শিক্ষাপ্রতিষ্ঠানকে ওয়েবসাইট তৈরির নির্দেশনা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ১৯২ Time View

দেশের সব সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকে নিজস্ব ওয়েবসাইট তৈরি ও হালনাগাদ করার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। আগামী ৩১ জুলাইয়ের মধ্যে এ কাজ সম্পন্ন করতে হবে।

সোমবার (১৪ জুলাই) অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আজাদ খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন আঞ্চলিক কার্যালয় ও সব শিক্ষা প্রতিষ্ঠান যাদের নিজস্ব ওয়েবসাইট নেই বা ওয়েবসাইট থাকলেও হালনাগাদ করা হয়নি, তাদেরকে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী জাতীয় তথ্য বাতায়নের (www.bangladesh.gov.bd) আওতায় নিজস্ব ওয়েবসাইট তৈরি ও হালনাগাদ করতে হবে। সরকারি খরচ সাশ্রয়ের স্বার্থে এই উদ্যোগ নেওয়া হচ্ছে।

ওয়েবসাইটে যেসব তথ্য রাখতে বলা হয়েছে— প্রতিষ্ঠানের পরিচিতি, পাঠদানের অনুমতি ও স্বীকৃতি, শ্রেণি ও লিঙ্গভিত্তিক শিক্ষার্থীর সংখ্যা, অনুমোদিত শাখার তথ্য, পাঠদানের তথ্য (শিক্ষক-শিক্ষিকার নাম, রুটিন, পাঠ্যসূচি, নোটিশ ইত্যাদি), এমপিও, যোগাযোগের ঠিকানা ও নম্বর, তথ্য সেবা কেন্দ্র, অভিযোগ নিষ্পত্তি কর্মকর্তার তথ্য, প্রতিষ্ঠান প্রধানসহ শিক্ষক-কর্মচারীদের তালিকা এবং ব্যবস্থাপনা কমিটির হালনাগাদ তথ্য।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী ৩১ জুলাইয়ের মধ্যে ওয়েবসাইট হালনাগাদ করে মাউশির এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) মডিউলে আপলোড করতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category