শনিবার, ০৯ মে ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
শিরোনাম :
শুভেন্দুর শপথের মঞ্চে রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জানালেন মোদি গাজীপুরে প্রবাসীর স্ত্রী-সন্তানসহ ৫ জনকে গলা কেটে হত্যা নতুন প্রজন্মকে রবীন্দ্রচর্চায় সম্পৃক্ত করতে ভূমিকা রাখতে হবে : টুকু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী আজ ঈদুল আজহায় সাত দিনের ছুটি ঘোষণা যুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছাবে শনিবার শিল্পকলায় ৪ দিনব্যাপী রবীন্দ্র জন্মজয়ন্তী উৎসব শুরু হচ্ছে কাল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মধ্যপ্রাচ্যের সংকটের অবসান ঘটাবে: কাতারের প্রধানমন্ত্রী শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ ব্যয়ে সরকার প্রস্তুত: শিক্ষামন্ত্রী হাম ও উপসর্গ নিয়ে ১২ শিশুর মৃত্যু

রবীন্দ্রজয়ন্তীতে বিশ্ববীণার সাংস্কৃতিক শ্রদ্ধার্ঘ্য

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ মে, ২০২৫
  • ৩২৯ Time View

অস্ট্রেলিয়ার সিডনিতে গত ১০ মে রবিবার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে ‘বিশ্ববীণা – হারমনি উইথ টেগোর ইনক.’ আয়োজিত অনুষ্ঠানে এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

দীর্ঘ কয়েক দশক ধরে বিশ্ববীণা রবীন্দ্রনাথের সাহিত্য, সঙ্গীত ও দার্শনিক চিন্তাধারাকে বিশ্বমঞ্চে তুলে ধরছে।

তারই ধারাবাহিকতায়, এ বছরের রবীন্দ্রজয়ন্তী অনুষ্ঠানে কয়েক প্রজন্মের শিল্পীরা কবিগুরুর গান, নাচ ও কবিতা পরিবেশন করেন। বিশ্ববীণার নিজস্ব শিল্পী ও অতিথি শিল্পী ছোটো থেকে বড়ো—সকল অংশগ্রহণকারীর উপস্থাপনায় ছিলো স্বকীয়তা, ভাবগাম্ভীর্য ও অনুরাগ।

অনুষ্ঠানটিকে ঘিরে ছিল এক ধরনের আত্মিক আবহ—যেখানে রবীন্দ্র-স্মরণ হয়ে ওঠে এক আন্তরিক তীর্থযাত্রা।

রবীন্দ্র অনুরাগী দর্শক-শ্রোতার উপস্থিতি এই অনুরণনকে আরও গভীর করে তোলে।

অনুষ্ঠান শেষে বিশ্ববীণার সদস্যদের হাতে রাঁধা এক প্রীতিভোজের আয়োজন ছিল, যা এই মিলনমেলার সম্প্রীতি ও সামগ্রিক আনন্দকে আরও গভীরতর করে তোলে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category