শনিবার, ০৯ মে ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
শিরোনাম :
শুভেন্দুর শপথের মঞ্চে রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জানালেন মোদি গাজীপুরে প্রবাসীর স্ত্রী-সন্তানসহ ৫ জনকে গলা কেটে হত্যা নতুন প্রজন্মকে রবীন্দ্রচর্চায় সম্পৃক্ত করতে ভূমিকা রাখতে হবে : টুকু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী আজ ঈদুল আজহায় সাত দিনের ছুটি ঘোষণা যুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছাবে শনিবার শিল্পকলায় ৪ দিনব্যাপী রবীন্দ্র জন্মজয়ন্তী উৎসব শুরু হচ্ছে কাল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মধ্যপ্রাচ্যের সংকটের অবসান ঘটাবে: কাতারের প্রধানমন্ত্রী শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ ব্যয়ে সরকার প্রস্তুত: শিক্ষামন্ত্রী হাম ও উপসর্গ নিয়ে ১২ শিশুর মৃত্যু

অস্ট্রেলিয়ায় উপকূলে ভয়াবহ ঢেউয়ের আঘাতে ৫ জন নিহত

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ৩৬৭ Time View

অস্ট্রেলিয়ায় উপকূলের বিভিন্ন অংশে ভয়াবহ ঢেউয়ের আঘাতে ৫ জনের মৃত্যু হয়েছে এবং আরো দুজন নিখোঁজ রয়েছেন। বিবিসি শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুসারে, নিউ সাউথ ওয়েলস ও ভিক্টোরিয়া রাজ্যের উপকূলীয় এলাকায় এখনো দুজন নিখোঁজ। দক্ষিণ নিউ সাউথ ওয়েলসের টাথরার কাছে শনিবার পানি থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।

এর এক দিন আগেই রাজ্যটিতে পৃথক ঘটনায় ৫৮ বছর বয়সী এক জেলে ও আরো দুই পুরুষের মৃতদেহ পাওয়া যায়।

এ ছাড়া সিডনির কাছে পানিতে ভেসে যাওয়া এক ব্যক্তিকে উদ্ধারে তল্লাশি চলছে। অন্যদিকে শুক্রবার ভিক্টোরিয়ার সান রেমোতে একদল লোক সাগরে ভেসে গেলে এক নারী মারা যান ও এক পুরুষ এখনো নিখোঁজ।

ভিক্টোরিয়া পুলিশ জানিয়েছে, নারীদের একজন নিজে নিজে উপকূলে ফিরে আসতে পারলেও অন্য নারী ও পুরুষ তা পারেননি।

ভিক্টোরিয়ার প্রিমিয়ার জাসিনতা অ্যালান ঘটনাটিকে ইস্টার সপ্তাহান্তের করুণ সূচনা বলে উল্লেখ করেন। খ্রিস্টানদের জন্য ইস্টার একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব, যা রবিবার উদযাপিত হবে। তিনি আরো বলেন, এভাবে কেউ প্রাণ হারালে তা খুবই মর্মান্তিক ঘটনা, আর সামনে হয়তো আরো দুঃসংবাদ অপেক্ষা করছে।

অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চলজুড়ে বিপজ্জনক ঢেউ আছড়ে পড়ছে।

দাতব্য সংস্থা সার্ফ লাইফ সেভিং অস্ট্রেলিয়ার প্রধান অ্যাডাম ওয়েয়ার ছুটির দিনে ঘুরতে যাওয়া মানুষদের টহল দেওয়া সৈকতে যাওয়ার পরামর্শ দিয়েছেন। তিনি জানান, গত ১০ বছরে টহলবিহীন সৈকতে ৬৩০ জনের মৃত্যু হয়েছে।

ওয়েরার আরো বলেন, তবে উপকূলীয় জায়গাগুলোতে অনেক ধরনের বিপদ থাকে—কিছু দৃশ্যমান, কিছু নয়। এ জন্য আমরা একটা সাধারণ পরামর্শ দিই : থামুন, চারপাশ দেখুন এবং বাঁচুন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category