বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও’র সাক্ষাৎ প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আওয়ামী লীগের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড : ১১ জনের মৃত্যু আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ৫ জেলায় বিজিবি মোতায়েন শিকাগোতে ৩ দিনে ২৪ বন্দুক হামলায় নিহত ৭, গুলিবিদ্ধ ৩৮ বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব অস্ট্রেলিয়া ইনক (BAOA) বার্ষিক গালা ডিনার ও কালচারাল নাইট উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

অস্ট্রেলিয়ার বিপক্ষে রেকর্ড পুঁজি ইংল্যান্ডের

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২২৯ Time View

চ্যাম্পিয়ন্স ট্রফিতে এর আগে কোনো ক্রিকেটারের এক ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চ রান ছিল ১৪৫। সে রেকর্ডকে আজ নিজের করে নিয়েছেন ইংলিশ ওপেনার বেন ডাকেট। শুধু তাই নয়, চ্যাম্পিয়ন্স ট্রফিতে এক ইনিংসে নিউজিল্যান্ডের করা সর্বোচ্চ ৩৪৭ রান টপকে গেছে ইংলিশরা। অস্ট্রেলিয়াকে ৩৫২ রানের পাহাড় সমান লক্ষ্য ছুঁড়ে দিয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড।

চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ বি এর হাই-ভোল্টেজ ম্যাচে আজ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টসে জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় অজি অধিনায়ক স্টিভেন স্মিথ। ডাকেট ও রুটের দুর্দান্ত ব্যাটিংয়ে ৮ উইকেট হারিয়ে ৩৫১ রান করেছে জশ বাটলারের দল।

টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ইংল্যান্ডের। ইনিংসের দ্বিতীয় ওভারে ব্যাক্তিগত ১০ রানে অ্যালেক্স ক্যারির দুর্দান্ত ক্যাচে সাজঘরে ফেরেন ফিল সল্ট। দলীয় ৪৩ রানের মাথায় ১৫ রান করে ফেরেন জেমি স্মিথ। শুরুর বিপর্যয় সামলেছেন ওপেনার ডাকেট ও জো রুট। দুজনে মিলে গড়েছেন ১৫৮ রানের জুটি। রুট ৬৮ করে অ্যাডাম জাম্পার বলে ফিরে গেলেও একপ্রান্ত আগলে ছিলেন ডাকেট। মাত্র ৯৫ বলে ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলে নেন এই ইংলিশ ওপেনার। এরপর অবশ্য কেউ যোগ্য সঙ্গ দিতে পারেননি ডাকেটকে। হ্যারি ব্রুক ৩ ও অধিনায়ক বাটলার ফিরে গেছেন ২৩ রানে। ডাকেটের ইনিংস থামে ১৪৩ বলে ১৬৫ রানে যা চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে কোনো ব্যাটারের সর্বোচ্চ। এতদিন এ রেকর্ডটি ছিল দুজনের দখলে। নিউজিল্যান্ডের নাথান অ্যাস্টল ও জিম্বাবুয়ের অ্যান্ডি ফ্লাওয়ার সমান ১৪৫ রান করেছেন। শেষে জোফরা আর্চারের ১০ বলে ২১ রানের ঝড়ো ইনিংসে ৩৫১ রান করে ইংল্যান্ড।

অস্ট্রেলিয়ার হয়ে ডারসুইস নিয়েছেন ৩ টি উইকেট। এছাড়া অ্যাডাম জাম্পা নিয়েছেন ২ টি উইকেট।

Please Share This Post in Your Social Media

More News Of This Category