বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম :
দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন সিডনিতে বিজয়া সম্মিলন: উৎসবের আনন্দে সম্প্রীতি ও সংখ্যালঘুদের অধিকার রক্ষার বার্তা ফ্যাসিবাদ ও স্বৈরাচারকে রাজনীতিতে ফেরার সুযোগ দেবে না জনগণ : আইনমন্ত্রী যুক্তরাষ্ট্রজুড়ে বিমান চলাচল স্থগিত কপ৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ পাঁচ ধাপে ইউপি নির্বাচন, ১৬ নভেম্বর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ইসি আগুন-ককটেল ঠেকাতে সারা দেশে আইজিপির কড়া বার্তা দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

একুশের জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৭০ Time View

একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের জন্য জমায়েত হবেন হাজার হাজার মানুষ। আর তাদের এই নিরাপদ নিশ্চিত করতেই শেষ মুহূর্তে ব্যস্ত হয়ে উঠেছে প্রশাসন।

ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিবছরের ন্যায় এবারও এক‌ই ধরণের নিরাপত্তা ব্যবস্থা আয়োজন করা হয়েছে। কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক আছে, কোন ধরনের আশঙ্কা জনক কিছু ঘটেনি বলে মনে করেন ডিএমপি কমিশনার।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে এগারোটায় কেন্দ্রীয় শহীদ মিনারের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করে এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এসব কথা বলেন।

একুশে ফেব্রুয়ারি বাঙালি জাতির জীবনে এক অনুপ্রেরণার অধ্যায়। এই অনুপ্রেরণাকেই ধারণ করে বাঙালি জাতি পরবর্তী সকল সংগ্ৰামে এগিয়ে গেছে। তাইতো ভাষা আন্দোলনের শহীদদের কেউ ভুলে যায় নি। ফেব্রুয়ারি মাস আসলে তাদের প্রতি শ্রদ্ধা ও ভক্তির বহিঃপ্রকাশ দেখতে পাই। তাই তো ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহর থেকে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ মুখরিত থাকবে মানুষের ভিড়ে।

১২টা ১ মিনিটে ভিভিআইপি তারপর ভিওআইপি ও পরবর্তীতে সাধারণ মানুষ পুষ্পস্তবক অর্পণ করবেন। সকাল বেলা খালি পায়ে ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ সবাই মিলিত হবেন প্রভাব ফেরিতে। কেউবা আসবেন দলবদ্ধ হয়ে আবার কেউবা আসবেন একাই। তবে সকলের‌ই উদ্দেশ্য এক‌ই । ভাষায় জন্য জীবন দানকারীদের শ্রদ্ধা ভরে স্মরণ করা ।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category