সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় ঐক্যের পথে সরকারই বাধা তৈরি করছে রাজনীতির নামে সন্ত্রাস ও সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে কথিত লকডাউনকে কেন্দ্র করে সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা সরকারের নেই মিরপুর-১০ গোলচত্বরে বাসে আগুন সহিংসতামুক্ত সমাজ গড়তে ক্যাম্পবেলটাউনে বিশেষ উদ্যোগ সীমান্তের এপারে কেউ অপতৎপরতা চালাতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদ আমলে শিক্ষাব্যবস্থাকেও ধ্বংস করা হয়েছিল : প্রধানমন্ত্রী প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী সীমান্তের ওপার থেকে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

রমজানে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে থাকবে: বাণিজ্য উপদেষ্টা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
  • ৩০৫ Time View

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, আসন্ন পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে থাকবে। সরকার ইতিমধ্যেই এ লক্ষে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে।

আজ বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ে তুরস্কের বাণিজ্যমন্ত্রী অধ্যাপক ড. ওমর বোলাতের সাথে বৈঠকের পর সাংবাদিকদের সাথে আলাপকালে উপদেষ্টা এ কথা বলেন।

তিনি বলেন, ‘আবগারি শুল্ক ৬৩ শতাংশ থেকে ৩ শতাংশ কমানো  হয়েছে। আমদানি বৃদ্ধি পেলে ব্যবসায়ীরা তাদের পণ্য ছেড়ে দিতে বাধ্য হবে। বাজারও স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।’

সরকার বাজার নিয়ন্ত্রণে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে উল্লেখ করে বাণিজ্য উপদেষ্টা বলেন, পণ্য আমদানি সহজ করা হয়েছে। অন্য এক প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, পণ্য মজুদ একটি সাময়িক সমস্যা।

তিনি জানান, এখনো চালের কোনো ঘাটতি নেই। খাদ্য মন্ত্রণালয় পাকিস্তান ও মিয়ানমার থেকে বিপুল পরিমাণ চাল আমদানি করছে। এ ছাড়া ওএমএস এবং টিসিবি কর্মসূচির পরিধিও বাড়ানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category