মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান মানসিক সুস্থতায় সিডনিতে ‘মি. পারফেক্ট’–এর মাসিক বারবিকিউ, ২৭ সেপ্টেম্বর প্রথম বর্ষপূর্তি ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মেলবোর্নে মহানবী (সা.)-এর পবিত্র জন্মবার্ষিকী উদযাপন ডিএমপিতে ২৪ ঘণ্টায় ৫২২ জন গ্রেফতার নেপাল-তিব্বতে বন্যা ও ভূমিধসে প্রাণহানি বেড়ে ৭৯৪ নেপালের দুর্যোগে সংহতি, সিডনিতে ‘স্ট্যান্ড উইথ নেপাল’ কর্মসূচি নেপাল-তিব্বত বন্যায় ৩৯ অস্ট্রেলিয়ান নিখোঁজ, ৫ মিলিয়ন ডলারের মানবিক সহায়তা অস্ট্রেলিয়ার জাকসুর আয়োজনে জব ফেয়ার, ৭০০ শিক্ষার্থীর চাকরির সুযোগ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৪৯১ জন গ্রেফতার ইউরোপে যাওয়ার পথে ভূমধ্যসাগরে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

অস্ট্রেলিয়ার নারী ক্রিকেট দল বাংলাদেশ সফরে যাচ্ছে মার্চে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪৪৪ Time View

ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সফর করেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দলের সদস্যরা। এরপর থেকেই খেলার বাইরে থাকতে হয়েছে নিগার সুলতানাদের। তবে মাঠে ফিরতে আরও কিছুদিন অপেক্ষা করছে হবে তাদের। মার্চে  বাংলাদেশ সফরে আসছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।

শনিবার (২৪ শে ফেব্রুয়ারি) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামের একাডেমি মাঠে ফিটনেস ট্রেনিং শুরু করছে নিগার সুলতানরা। ফিটনেস ট্রেনিং শেষে শুরু হবে স্পিন বোলিং ক্যাম্প। চারদিন চলবে সেই ক্যাম্প। এরপর খুলনায় দুই সপ্তাহের স্কিল ক্যাম্প সেরে মিরপুরে ফিরবেন ক্রিকেটাররা।

আগামী ১৬ ই মার্চ নারী ক্রিকেটের বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশে আসছে। এই সিরিজের সবগুলো ম্যাচই হবে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

অস্ট্রেলিয়া সিরিজ শেষ হওয়ার পর এপ্রিলের শেষের দিকে বাংলাদেশে পা রাখবে ভারতীয় নারী ক্রিকেট দল।

এদিকে, অক্টোবরে বাংলাদেশে বসবে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। বিশ্বকাপ সামনে রেখে প্রস্তুতির জন্য বড় দলগুলো বাংলাদেশে এসে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে আগ্রহী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category