শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সিডনির ইংলবার্নের গ্রেগ পার্সিভাল হলে আগামীকাল ‘শঙ্খনাদ শারদ মেলা ২০২৬’ সিডনিতে বসন্তের রঙে বৃহৎ আয়োজন ‘CCA Spring Fair 2026’ ১১ অক্টোবর ফেয়ারফিল্ড শোগ্রাউন্ডে সিডনিতে শারদীয় দুর্গোৎসব ঘিরে সিডনি বাঙালি কমিউনিটি ইনকের জমজমাট শারদীয় এক্সিবিশন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বাঙালিয়ানার মিলনমেলা ৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন : কৃষিমন্ত্রী যৌথ অভিযানের আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশকে ৫ লাখ ডেঙ্গু টেস্ট কিট দিলো যুক্তরাষ্ট্র দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর সিডনিতে এথনিক বাজারের দুর্গাপূজা প্রদর্শনী, সংস্কৃতির সঙ্গে ক্ষুদ্র উদ্যোক্তাদের প্রাণের মেলা প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানকে সহায়তা দেবে সরকার : ড. তিতুমীর তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: সালাহউদ্দিন আহমদ

পঞ্চগড়ে ৫ নারীকে জয়িতা সম্মাননা

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ৩২০ Time View

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধপক্ষ ও বেগম রোকেয়া দিবসে পঞ্চগড়ে জেলা পর্যায়ে পাঁচ নারী জয়িতাকে সম্মাননা দেওয়া হয়েছে।

সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভা শেষে নির্বাচিত জয়িতাদের হাতে সম্মাননার ক্রেস্ট ও সনদ তুলে দেন জেলা প্রশাসক সাবেত আলী।

জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ কার্যক্রমের আওয়তায় তাদের এ সংবর্ধনা দেওয়া হয়।

সম্মাননাপ্রাপ্ত জয়িতারা হলেন শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের কাজীপাড়া এলাকার মেহেরুন নেহার, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী পঞ্চগড় পৌর শহরের রৌশনাবাগ এলাকার খাদিজা আক্তার, সফল জননী নারী পঞ্চগড় সদর উপজেলার ভিতরগড় মেহেন ভিটা এলাকার নুর জানান বানু, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা নারী পঞ্চগড় পৌরসভার ডোকরোপাড়া এলাকার আমিনুন্নাহার পিয়া, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা নারী দেবীগঞ্জ উপজেলার পামুলী ইউনিয়নের হেদায়াতপুর ডাঙ্গাপাড়া এলাকার তারা মনি।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম ইমাম রাজী টুলু, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক এ কে এম ওয়াহিদুজ্জামান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আক্তারুজ্জামান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category