সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জনগণকে দেয়া ওয়াদা পালন করছে সরকার : প্রধানমন্ত্রী বংশালে হেলমেটের গোডাউনে আগুন বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধানে অন্তত ২ বছর লাগবে : অর্থমন্ত্রী হাঙ্গেরিতে পর্যটকবাহী বাস দুর্ঘটনায় নিহত ১২ শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা অস্ট্রেলিয়া প্রবাসী প্রকৌশলী শাহজাহান চৌধুরীর ইন্তেকাল, আজ জানাজা ও দাফন সিডনিতে বাংলাদেশি এ কে এম কামরুল ইসলামের মৃত্যু, আজ জানাজা ও দাফন সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮ ধর্মীয় যুব সেবা কর্মসূচির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সম্প্রীতির বার্তা নিয়ে এক দিনের জন্য সবার জন্য খুলছে মিন্টো মসজিদের দরজা বহুসাংস্কৃতিক অস্ট্রেলিয়ায় বর্ণবাদ ও বৈষম্যের বিরুদ্ধে রাজপথে হাজারো শিক্ষার্থী

ঢাকা ট্রেড সেন্টারে জলের গানের কনসার্ট

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ২০৯ Time View

আগামী ২২ নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্যান্ড জলের গানের একক কনসার্ট ‘মনের আনন্দে জলের গান’। কারওয়ান বাজারে ঢাকা ট্রেড সেন্টারের ১৬ তলায় অ্যাটেনশন নেটওয়ার্কে সন্ধ্যা ৬ টায় শুরু হবে এই আয়োজন। টানা ২ ঘণ্টা গাইবেন জলের গানের শিল্পীরা।
আয়োজক প্রতিষ্ঠান নূর ইভেন্টসের কর্ণধার সুমী নূর জানান, ‘আমরা এই শহরে গান ও কবিতার নানা নিয়মিত আয়োজনের মাধ্যমে সবার মনের ক্ষুধা মেটাতে চাই। মনের আনন্দে জলেন গান সেই প্রয়াসের একটি অংশ।’
জলের গানের পক্ষে কনক আদিত্য বলেন, ‘একটানা ২ ঘণ্টা গান গাইবো, আনন্দ করবো সবাই মিলে। এটাই মূল কথা। সবার আমন্ত্রণ রইলো।’

টিকেট পাওয়া যাচ্ছে গেট সেট রক ডট কমে। টিকেট মূল্য ৮০০ টাকা। ছাত্রদের জন্য ৫০০ টাকা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category