শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়ার কাছে সিরিজ হারল বাংলাদেশ নাইজারের বিমানবন্দরে বন্দুক হামলায় নিহত ৩৫ সিআরপি পরিদর্শনে কামাল পাশা: প্রতিবন্ধী সেবায় বাংলাদেশ-অস্ট্রেলিয়া সহযোগিতার নতুন সম্ভাবনা যুদ্ধবিরতির মধ্যেও গাজায় এক হাজার প্রাণহানি ১৩ হাজার ৩৪৪ জন জুলাই যোদ্ধা মাসিক ভাতা পাচ্ছেন : মুক্তিযুদ্ধমন্ত্রী স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনার মামলায় অভিনেতা জাহের আলভী কারাগারে জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে অভিবাসন আইন কঠোর করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন শিক্ষা খাতের বরাদ্দের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী বাজেটকে যারা গণবিরোধী বলে তারা জনগণের বন্ধু নয় : তারেক রহমান

কুষ্টিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৩ জনের মৃত্যু

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ২৪১ Time View

কুষ্টিয়া শহরের হাউজিং এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে হাউজিং কদমতলা এলাকায় নিজ বাড়িতে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুস সালাম ও তার স্ত্রী এবং এক শিশু কন্যা ঘটনাস্থলেই মারা যান।

এ ঘটনায় সিয়াম (১৪) নামে তাদের আরেক সন্তান গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রতিবেশী ইমরোজ রীমা জানান, বিকেলের দিকে কুষ্টিয়ায় বৃষ্টি শুরু হয়। এতে ঘরের মধ্যে বৃষ্টির পানি জমে যায়। এসময় রুমের ভেতর বিদ্যুতের মেইন সুইস বন্ধ করতে যান আব্দুস সালাম। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হলে তাকে বাঁচাতে প্রথমে স্ত্রী রুপা এগিয়ে আসেন। তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হলে তার মেয়ে শাবা ও ছেলে সিয়াম যায়। এতে সালাম, রুপা ও সিয়াম বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের তিনজনকে মৃত ঘোষণা করেন।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category