বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন

চলে গেলেন ১৯৯০ বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা স্কিল্লাচি

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৭১ Time View
26

২০২২ সাল থেকেই ক্যানসারে ভুগছিলেন ১৯৯০ বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা ও ইতালিয়ান কিংবদন্তি ফুটবলার সালভাতোরে স্কিল্লাচি। মাঠের লড়াইয়ে একাধিকবার জয় পাওয়া এই তারকা ফুটবলার হেরে গেলেন মরণব্যাধি এই রোগের কাছে। ৫৯ বছর বয়সে আজ (বুধবার) শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে স্কিল্লাচির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জুভেন্টাস ক্লাব। এক বিবৃতিতে তারা জানিয়েছে, ‘জুভেন্টাসে আমরা তাঁর খেলায় আন্দোলিত হয়ে সৌভাগ্যবান ছিলাম, ১৯৯০ সালের সেই অবিশ্বাস্য গ্রীষ্মে তিনি গোটা ইতালির সঙ্গেও একই কাজ করেছিলেন। বিদায় তোতো, ধন্যবাদ।’

ইতালিয়ান একাধিক গণমাধ্যমের সূত্র থেকে জানা গেছে, দেশটির পালের্মো হাসপাতালে তিনি মারা গেছেন। তিনি মূলত আক্রান্ত ছিলেন মলাশয়ের ক্যানসারে।

স্কিল্লাচির চেয়ে তোতো নামে বেশি পরিচিত ছিলেন তিনি। ১৯৯০ সালে হঠাতই আসেন লাইম লাইটে। ঘরের মাঠে সেই বিশ্বকাপে সর্বোচ্চ ৬টি গোল ছাড়াও করেছিলেন একটি অ্যাসিস্ট। এতে জিতেছিলেন গোল্ডেন বুট ও গোল্ডেন বল দুটিই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category