রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
ব্যস্ত সিডনির জীবনে এক সন্ধ্যার ছুটি— ৭ ফেব্রুয়ারি,ডক্টর এহসান আহমেদের ‘Wood Night’ সংগীত সন্ধ্যা কঙ্গোতে খনি ধসে দুই শতাধিক নিহত নওগাঁয় ডাম্প ট্রাকের চাপায় নিহত ৫ ক্যাম্পিং ট্রিপে নিখোঁজ হওয়ার পর ব্লু মাউন্টেইনসের ঝরনা থেকে কিশোরের মরদেহ উদ্ধার: প্রধান উপদেষ্টার সঙ্গে চীন-বাংলাদেশ অংশীদারত্ব ফোরাম প্রতিনিধিদলের বৈঠক বিনিয়োগ ও বাণিজ্যে গতি আনতে সমন্বিত সংস্কারে অগ্রগতি পার্থে এক পরিবারে চারজন নিহত, এটা কি মর্ডার না সুইসাইড ? নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখে দিতে হবে রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান প্রত্যাবাসন : প্রধান উপদেষ্টা কলম্বিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে এমপিসহ নিহত ১৫

চট্টগ্রামে শিপইয়ার্ডে বিস্ফোরণ, আহত ১২

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮৬ Time View

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের একটি শিপইয়ার্ডে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসময় বিস্ফোরণ এবং অগ্নিকাণ্ডে আহত হয়েছেন ১২ শ্রমিক।

শনিবার (৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। বিস্ফোরণের পর সৃষ্ট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস।

সবশেষ তথ্যমতে দুপুর ২টার দিকেও সংস্থাটির কুমিরা স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানা গেছে।

আহতরা হলেন- আহাম্মদ উল্লাহ, মোহাম্মদ আল-আমিন, মোহাম্মদ বরকত, হাবিল আহমেদ, মোহাম্মদ নিয়ামুল হক, আনোয়ার হোসেন, আবুল কাশেম, মোহাম্মদ জাহাঙ্গীর, মোহাম্মদ খাইরুল, মোহাম্মদ সাগর, মোহাম্মদ রফিক ও মোহাম্মদ সাইফুল। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ সূত্র জানায়, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে সোনাইছড়ি ইউনিয়নের মেসার্স এস এন কর্পোরেশন শিপইয়ার্ডের পাম্প রুম বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর সেখানে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে তাদের কুমিরা স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category