মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান মানসিক সুস্থতায় সিডনিতে ‘মি. পারফেক্ট’–এর মাসিক বারবিকিউ, ২৭ সেপ্টেম্বর প্রথম বর্ষপূর্তি ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মেলবোর্নে মহানবী (সা.)-এর পবিত্র জন্মবার্ষিকী উদযাপন ডিএমপিতে ২৪ ঘণ্টায় ৫২২ জন গ্রেফতার নেপাল-তিব্বতে বন্যা ও ভূমিধসে প্রাণহানি বেড়ে ৭৯৪ নেপালের দুর্যোগে সংহতি, সিডনিতে ‘স্ট্যান্ড উইথ নেপাল’ কর্মসূচি নেপাল-তিব্বত বন্যায় ৩৯ অস্ট্রেলিয়ান নিখোঁজ, ৫ মিলিয়ন ডলারের মানবিক সহায়তা অস্ট্রেলিয়ার জাকসুর আয়োজনে জব ফেয়ার, ৭০০ শিক্ষার্থীর চাকরির সুযোগ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৪৯১ জন গ্রেফতার ইউরোপে যাওয়ার পথে ভূমধ্যসাগরে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

বঙ্গবন্ধুর সমাধিতে স্মার্ট বাংলাদেশের প্রধান পরামর্শকের শ্রদ্ধা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ জুলাই, ২০২৪
  • ৩৩৪ Time View

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের স্মার্ট বাংলাদেশের প্রধান পরামর্শক মোঃ মোস্তাফিজুর রহমান।
তিনি আজ বৃহস্পতিবার দুপুরে টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
স্বাধীন বাংলাদেশের মহানস্থপতির স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে তিনি বেদীর পাশে কিছুক্ষণ নীরবে দাড়িয়ে থাকেন।
এরপর পবিত্র ফাতেহাপাঠ করে তিনি বঙ্গবন্ধু, বঙ্গমাতা, বঙ্গবন্ধু পরিবারে শহীদ সদস্য ও মহান মুক্তিযুদ্ধে আত্মউৎসর্গকারী ৩০ লাখ শহীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া-মোনাজাতে অংশ নেন।
এ সময় প্রধানমন্ত্রী, দেশ সেবায় নিয়োজিত প্রজাতন্ত্রের কর্মচারী, দেশের অগ্রগতি, উন্নয়ন, সুখ ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করা হয়।
শ্রদ্ধা নিবেদনের পর স্মার্ট বাংলাদেশের প্রধান পরামর্শক মোঃ মোস্তাফিজুর রহমান টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু সমাধিসৌধের প্রশাসনিক ভবনে যান। সেখানে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

তখন টু্ঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈনুল হক সহ স্মার্ট বাংলাদেশের প্রধান পরামর্শক মোঃ মোস্তাফিজুর রহমানের পরিবারের সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category