শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনাম :
ইরানের বালিকা বিদ্যালয়ে বোমাবর্ষণে নিহত বেড়ে ৪০ প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন বলিভিয়ায় টাকা ভর্তি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ১৫ জন নিহত অস্ট্রেলিয়ায় লিবারেল পার্টির বার্ষিক ইফতার মাহফিল অনুষ্ঠিত দেশের নাজুক অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে: অর্থমন্ত্রী ইলিশ উৎপাদন বাড়াতে আগামী দুই মাস নদীতে মাছ ধরা নিষিদ্ধ স্বজনপ্রীতি পরিহার করে স্বচ্ছতার সঙ্গে ফ্যামিলি কার্ড বিতরণ করতে হবে : তথ্যমন্ত্রী পাকিস্তানে সেনা-পুলিশ অভিযানে ৩৪ সন্ত্রাসী-বিচ্ছিন্নতাবাদী নিহত অমর একুশে বইমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই একদিন বিশ্বজগতে আলো ছড়াবে : প্রধানমন্ত্রী

আগামী বছর এইচএসসি পরীক্ষা এপ্রিলে

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ জুন, ২০২৪
  • ২৩৭ Time View

বর্ষাকাল এড়াতে ২০২৫ সালে এইচএসসি ও সমমান পরীক্ষা এপ্রিলে নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

রোববার (৩০ জুন) বিকালে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে প্রথম দিনের এইচএসসি ও সমমানের পরীক্ষা শেষে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

তিনি আরও জানান, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা কীভাবে কম সময়ের মধ্যে নেওয়া যায় তা নিয়ে কাজ করছি আমরা।

শিক্ষামন্ত্রী জানান, ২০২৬ সালের জানুয়ারি মাসে এসএসসি পরীক্ষার লক্ষ্যে কাজ করছে সরকার।

মন্ত্রী জানান, বৃষ্টির কারণে পরীক্ষার হলে দেরিতে পৌঁছানো শিক্ষার্থীদের পুরো সময় পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে।

২০২৪ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা রবিবার (৩০ জুন) থেকে শুরু হয়েছে। বন্যার কারণে সিলেট শিক্ষা বোর্ডর পরীক্ষা স্থগিত রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category