মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান মানসিক সুস্থতায় সিডনিতে ‘মি. পারফেক্ট’–এর মাসিক বারবিকিউ, ২৭ সেপ্টেম্বর প্রথম বর্ষপূর্তি ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মেলবোর্নে মহানবী (সা.)-এর পবিত্র জন্মবার্ষিকী উদযাপন ডিএমপিতে ২৪ ঘণ্টায় ৫২২ জন গ্রেফতার নেপাল-তিব্বতে বন্যা ও ভূমিধসে প্রাণহানি বেড়ে ৭৯৪ নেপালের দুর্যোগে সংহতি, সিডনিতে ‘স্ট্যান্ড উইথ নেপাল’ কর্মসূচি নেপাল-তিব্বত বন্যায় ৩৯ অস্ট্রেলিয়ান নিখোঁজ, ৫ মিলিয়ন ডলারের মানবিক সহায়তা অস্ট্রেলিয়ার জাকসুর আয়োজনে জব ফেয়ার, ৭০০ শিক্ষার্থীর চাকরির সুযোগ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৪৯১ জন গ্রেফতার ইউরোপে যাওয়ার পথে ভূমধ্যসাগরে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

নয়াপল্টনে বিএনপির সমাবেশ চলছে

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ জুন, ২০২৪
  • ২৭৫ Time View

দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে সমাবেশ করছে বিএনপি। শনিবার (২৯ জুন) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ শুরু হয়েছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও স্থায়ী কমিটির সদস্য ও দলের নির্বাহী কমিটির সদস্যদের বক্তব্য রাখার কথা রয়েছে।

হাসপাতাল চিকিৎসাধীন খালেদা জিয়ার মুক্তি দাবিতে চলমান এই সমাবেশে অংশ নিয়েছেন ঢাকা ও আশপাশের জেলার নেতাকর্মীরা।

এর আগে দুপুর ১২টার দিকে বৃষ্টির মধ্যে নয়াপল্টনে ভিআইপি সড়কের একপাশে পিকআপ ভ্যানে অস্থায়ী মঞ্চ তৈরি করে বিএনপি।

বিএনপি নেতারা বলছেন, সরকার চালাকি করে খালেদা জিয়ার সাজা মেয়াদ ৬ মাস করে স্থগিত করছে। যাতে পরে প্রয়োজনে সাজার মেয়াদ বাড়াতে পারে।

এদিকে সমাবেশে আগত নেতাকর্মীরা নয়াপল্টন এলাকার ভিআইপি সড়কে অবস্থান নেওয়ায় যানচলাচল বন্ধ রয়েছে। আর সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টন ও নাইটিঙ্গেল মোড় এলাকায় বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এর আগে ২০২৩ সালের খালেদা জিয়ার মুক্তির দাবিতে অনশন কর্মসূচি পালন করে বিএনপি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category