সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:২৫ অপরাহ্ন

আবারও বাড়লো সোনার দাম

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪
  • ২৫২ Time View

দেশের বাজারে আবারও বেড়েছে সোনারা দাম। সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম এক হাজার ৪০০ টাকা বাড়িয়ে এক লাখ ১৮ হাজার ৩৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (২৫ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

এতে বলা হয়েছে, সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম এক হাজার ৪০০ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১৮ হাজার ৩৫৫ টাকা। স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এই দাম বাড়ানো হয়েছে।

এছাড়া ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম এক হাজার ৩৪২ টাকা বাড়িয়ে এক লাখ ১২ হাজার ৯৭৮ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম এক হাজার ১৪৪ টাকা বাড়িয়ে ৯৬ হাজার ৮৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ৯৪৫ টাকা বাড়িয়ে ৮০ হাজার ৬২ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুস জানিয়েছে, বুধবার (২৬ জুন) থেকে নতুন এ দাম কার্যকর হবে।

এর আগে, গত ১১ জুন সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম এক হাজার ৭৩ টাকা বাড়িয়ে এক লাখ ১৬ হাজার ৯৫৫ টাকা নির্ধারণ করে বাজুস।

Please Share This Post in Your Social Media

More News Of This Category