বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রাম্পের অর্থনৈতিক যুদ্ধ ব্যর্থ করে দেওয়ার ঘোষণা ইরানের নেপালে বন্যা ও ধসে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১৫৭ মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ৪৮তম বিশেষ বিসিএসে আরও ১৮৪ জনকে নিয়োগ ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ, শান্তিপূর্ণ কর্মসূচির আহ্বান জামায়াতের একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু ২ সেপ্টেম্বর সিডনির লাকেম্বার মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি মাহবুবুল হকের মৃত্যু মক্কা চুক্তিতে যুক্ত হতে আগ্রহী বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইনের খসড়া অনুমোদন

চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ১৭ জুন

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ জুন, ২০২৪
  • ২৬৭ Time View

দেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে হিসেবে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে আগামী ১৭ জুন।

মন্ত্রী বলেন, দেশের সব জেলা প্রশাসক ও ইসলামি ফাউন্ডেশন কেন্দ্রর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। সব জায়গা থেকে খবর পাওয়া যায়— শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে চাঁদ দেখা গেছে। সেই হিসেবে আগামী ১৭ জুন দেশে ঈদুল আজহা উদযাপন হবে। আমি সবাইকে অগ্রিম ঈদ মোবারক জানাই।

তিনি আরও বলেন, ডেঙ্গুসহ সব মহামারি থেকে যেন আল্লাহ আমাদের রক্ষা করে, সেই দোয়া চাই।

রংপুর বিভাগ পীরগাছা উপজেলা ইটা কুমারী এলাকায় চাঁদ দেখা গিয়েছে বলে উল্লেখ করেন মন্ত্রী। তিনি বলেন, সেখানে আমাদের ইসলামী ফাউন্ডেশনের লোকজনের উপস্থিতিতে চাঁদ দেখা গিয়েছে।

তিনি আরও বলেন, অনেক জায়গায় আকাশ মেঘলা থাকায় চাঁদ দেখা যায়নি। তবে, তিনজন সাক্ষীর উপস্থিতিতে চাঁদ দেখা যায়। পবিত্র কোরআন আলোকে এটি বৈধ ও বাস্তবসম্মত।

পবিত্র ঈদুল আজহায় আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় বিশ্বের সামর্থ্যবান মুসলিমরা গরু, ছাগল, ভেড়া, দুম্বা, উট প্রভৃতি কোরবানি করেন। আরাফাহর দিনে হজযাত্রীরা আরাফাহ ময়দানে প্রার্থনা করার জন্য একত্রিত হন; যেখানে ইসলাম ধর্মের শেষ নবী হজরত মুহাম্মদ (সা.) তার চূড়ান্ত খুতবা দিয়েছিলেন। সারা বিশ্বের মুসলমানরা এই দিনে রোজাও রাখেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category