শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন বলিভিয়ায় টাকা ভর্তি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ১৫ জন নিহত অস্ট্রেলিয়ায় লিবারেল পার্টির বার্ষিক ইফতার মাহফিল অনুষ্ঠিত দেশের নাজুক অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে: অর্থমন্ত্রী ইলিশ উৎপাদন বাড়াতে আগামী দুই মাস নদীতে মাছ ধরা নিষিদ্ধ স্বজনপ্রীতি পরিহার করে স্বচ্ছতার সঙ্গে ফ্যামিলি কার্ড বিতরণ করতে হবে : তথ্যমন্ত্রী পাকিস্তানে সেনা-পুলিশ অভিযানে ৩৪ সন্ত্রাসী-বিচ্ছিন্নতাবাদী নিহত অমর একুশে বইমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই একদিন বিশ্বজগতে আলো ছড়াবে : প্রধানমন্ত্রী ব্যান্ড দল ও ৯ বিশিষ্ট ব্যক্তিকে একুশে পদক প্রদান প্রধানমন্ত্রীর

ঈদের চাঁদের ছবি প্রকাশ করল আমিরাত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ জুন, ২০২৪
  • ২৬৩ Time View

১৪৪৫ হিজরি সনের জিলহজ মাসের অর্ধ চন্দ্রের ছবি প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র (আইএসি)। গতকাল এই চাঁদ ওঠার মাধ্যমে মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশে আজ শুক্রবার (৭ জুন) থেকে শুরু হয়েছে জিলহজ মাস।
সংস্থাটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ছবিটি প্রকাশ করেছে। এরমাধ্যমে অন্ধকার আকাশে চাঁদটি অপরূপভাবে ফুটে ওঠার দৃশ্য প্রতিফলিত হয়েছে।

আজ শুক্রবার, গ্রিনিচ সময় অনুযায়ী সকাল ৬টায় আমিরাতের আবুধাবির জ্যোতির্বিদ্যা পর্যবেক্ষণাগার থেকে চাঁদটির ছবিটি তোলা হয়েছে। চাঁদটি সূর্য থেকে প্রায় ১১ ডিগ্রি দূরে ছিল। উল্লেখযোগ্য যে, পৃষ্ঠতলে চাঁদটির স্থায়ীত্ব ছিল ১৫ দশমিক ৭ ঘণ্টা।
জিলহজ মাসের চাঁদ দেখার মাধ্যমে ঈদুল আজহার পাশাপাশি হজের দিনও নির্ধারিত হয়ে থাকে। গতকাল সৌদি আরবে যেহেতু চাঁদ দেখা গেছে তাই এবার হজ হবে ১৫ জুন শনিবার। এদিন হাজিদের লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাই ধ্বনিতে মুখরিত হবে আরাফাতের ময়দান। হজ শেষে পরের দিন ১৬ জুন রোববার সৌদিতে উদযাপিত হবে ঈদুল আজহা।
ঈদুল আজহা উপলক্ষে এবার সৌদির সাধারণ মানুষ চারদিন সরকারি ছুটি পেয়েছেন।

এদিকে এ বছর রেকড সংখ্যক মানুষ হজ করবেন বলে আশা করছে সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়। তবে এবার কেউ যেন অনুমতি ছাড়া হজ করতে না পারেন সেজন্য কঠোর পদক্ষেপ নিয়েছে দেশটি। সৌদি ঘোষণা দিয়েছে, যদি কোনো প্রবাসী অনুমতি ছাড়া হজ করেন তাহলে তাকে কারাদণ্ড দেওয়া ছাড়াও নিজ দেশে ফেরত পাঠানোর মতো কঠোরতা দেখানো হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category