শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে প্রায় ১৫০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করল চরপ্রসন্নদী সমাজকল্যাণ সংস্থা  কুষ্টিয়ায় বাইপাস সড়কে দুর্ঘটনায় নিহত ৫ ভারতে ৩৩ শিশুকে যৌন নির্যাতনের দায়ে দম্পতির মৃত্যুদণ্ড নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলা, শিশু-নারীসহ নিহত ৫০ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত অন্তত ১২, আহত অর্ধশতাধিক সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা ভাষা শহিদদের স্মরণে শহিদ মিনারে মানুষের ঢল একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত হচ্ছে শহীদ মিনার

সাবেক ছাত্রনেতা শফী আহমেদ মারা গেছেন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
  • ২৯২ Time View

নব্বইয়ের ছাত্র আন্দোলনের অন্যতম নেতা ও আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক উপকমিটির সাবেক সহসম্পাদক শফী আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ সোমবার বিকেলে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৬২ বছর।

শফী আহমেদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর স্বজন জেলা আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক গাজী মোজাম্মেল হোসেন। তিনি জানান, আজ বিকেলে শফী আহমেদ ঢাকার উত্তরার বাসায় ঘুমিয়ে ছিলেন। ঘুমের মধ্যে হৃদ্‌রোগে আক্রান্ত হন। পরে তাঁকে উত্তরার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শফী আহমেদ স্ত্রী, দুই ছেলেসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর ছেলেরা কানাডা ও লন্ডনে উচ্চশিক্ষার উদ্দেশ্যে অবস্থান করছেন। আর স্ত্রী বাংলাদেশ বিমানের মহাব্যবস্থাপক হিসেবে কর্মরত। শফী আহমেদের গ্রামের বাড়ি নেত্রকোনার মদন উপজেলার মাখনা গ্রামে। নেত্রকোনা শহরের মোক্তারপাড়ায় তাঁর বাসা।
শফী আহমেদ জাসদ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। পরে তিনি আওয়ামী লীগে যোগ দেন।

শফী আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। আরও শোক জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category