শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন : কৃষিমন্ত্রী যৌথ অভিযানের আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশকে ৫ লাখ ডেঙ্গু টেস্ট কিট দিলো যুক্তরাষ্ট্র দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর সিডনিতে এথনিক বাজারের দুর্গাপূজা প্রদর্শনী, সংস্কৃতির সঙ্গে ক্ষুদ্র উদ্যোক্তাদের প্রাণের মেলা প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানকে সহায়তা দেবে সরকার : ড. তিতুমীর তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: সালাহউদ্দিন আহমদ উন্নয়ন প্রকল্পে পরামর্শক ব্যয় কমানোর নির্দেশ প্রধানমন্ত্রীর হলভর্তি উচ্ছ্বসিত দর্শকের উপস্থিতিতে জমকালো আয়োজনে পালিত হলো ‘আমাদের কথা’র ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী কমিউনিটি সেবায় স্বীকৃতি পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত কামাল পাশা

প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে সামোয়া

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ মে, ২০২৪
  • ৪০২ Time View

নারী-পুরুষ মিলিয়ে সিনিয়র বা বয়সভিত্তিক ক্রিকেটে এবারই প্রথম কোনো বিশ্বকাপে খেলার সুযোগ পেল সামোয়া। ২০২৫ সালের অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নাম লেখালো সামোয়া। পূর্ব এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে বাছাই পর্বে সেরা হয়ে বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে তারা।

ইন্দোনেশিয়ার উদয়ন ক্রিকেট গ্রাউন্ডে বাছাইয়ের শেষ ম্যাচে ফিজিকে ৪ উইকেটে হারায় সামোয়ার মেয়েরা। ছয় ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে চার দলের টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় তারা।

বাছাইয়ের শেষ ম্যাচে ফিজিকে ৮৭ রানে আটকে রাখে সামোয়া। পরে ৩৪ বল বাকি থাকতে সেটি টপকে যায় এভিয়েটা ফেতু মাপুর নেতৃত্বাধীন দল। ছয় ম্যাচের মধ্যে শুধু পাপুয়া নিউগিনির বিপক্ষে দ্বিতীয় লেগের ম্যাচটি হারে তারা।

চার দলের টুর্নামেন্টে একরকম আন্ডারডগই ছিল সামোয়া। গত বছরের বিশ্বকাপ খেলা ইন্দোনেশিয়া ও এক ঝাঁক আন্তর্জাতিক ক্রিকেটার নিয়ে গড়া পাপুয়া নিউ গিনির সম্ভাবনাই ধরা হচ্ছিল বেশি। সেসব ছাপিয়ে প্রথম ম্যাচে পাপুয়া নিউ গিনির ১২৩ রান টপকে জয় পায় সামোয়া।

এরপর ইন্দোনেশিয়া ও ফিজিকে হারিয়ে বিশ্বকাপের পথে এগিয়ে যায় তারা। তবে দ্বিতীয় লেগের প্রথম ম্যাচে পাপুয়া নিউ গিনির কাছে হেরে যায় সামোয়া। সেই ধাক্কা সামলে শেষ দুই ম্যাচ জিতে মালয়েশিয়া ও থাইল্যান্ড আসরে জায়গা করে নেয় ওশেনিয়া অঞ্চলের দেশটি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category