শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়ার কাছে সিরিজ হারল বাংলাদেশ নাইজারের বিমানবন্দরে বন্দুক হামলায় নিহত ৩৫ সিআরপি পরিদর্শনে কামাল পাশা: প্রতিবন্ধী সেবায় বাংলাদেশ-অস্ট্রেলিয়া সহযোগিতার নতুন সম্ভাবনা যুদ্ধবিরতির মধ্যেও গাজায় এক হাজার প্রাণহানি ১৩ হাজার ৩৪৪ জন জুলাই যোদ্ধা মাসিক ভাতা পাচ্ছেন : মুক্তিযুদ্ধমন্ত্রী স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনার মামলায় অভিনেতা জাহের আলভী কারাগারে জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে অভিবাসন আইন কঠোর করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন শিক্ষা খাতের বরাদ্দের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী বাজেটকে যারা গণবিরোধী বলে তারা জনগণের বন্ধু নয় : তারেক রহমান

ভারতে বাসে আগুন লেগে নিহত ৯

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ মে, ২০২৪
  • ২৯৫ Time View

উত্তর ভারতের হরিয়ানা রাজ্যে শনিবার (১৮ মে) একটি বাসে আগুন লেগে ৬ নারীসহ অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত ১৫ জন অগ্নিদগ্ধ হয়েছেন বলে জানায় পুলিশ।

পাশ্ববর্তী পাঞ্জাব রাজ্য থেকে নারী ও শিশুসহ হিন্দু তীর্থযাত্রীদের বহন কারী বাসটি তীর্থযাত্রা থেকে ফেরার পথে কুন্ডলি-মানেসার-পালওয়াল এক্সপ্রেসওয়ের নূহ জেলার টাউরে কাছে পৌঁছালে চলন্ত বাসটিতে আগুন ধরে যায়। বাসটিতে ৬০ জন যাত্রী ছিলেন, আগুন লেগে তাদের ৯ জনের মৃত্যু হয়েছে। আরও ১৫ জন আহত হয়েছে।

একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের অবস্থা স্থিতিশীল রয়েছে।
পুলিশ জানায়, তীর্থযাত্রীরা যৌথভাবে একটি বাস ভাড়া করে উত্তর প্রদেশের মথুরা এবং বৃন্দাবনে বেড়াতে গিয়েছিলেন।‘দুর্ভাগ্যজনক বাসটি পাঞ্জাবে ফেরার সময় হঠাৎ আগুন ধরে যায়’ পুলিশ কর্মকর্তা জানান, আগুন লাগার কারণ অনুসন্ধান করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category