শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ড, একই পরিবারের দগ্ধ ৩ থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর বন্দুক হামলা, শিক্ষকসহ নিহত ৭ এসএসসির ফল প্রকাশ সোমবার, যেভাবে জানা যাবে রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার ৩৪৯ এমপি, তালিকা প্রকাশ সচিবালয় অভিমুখে ১১ দলীয় ঐক্যের পদযাত্রা আটকে দিলো পুলিশ দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট : ইসি সাকিবের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘বর্ষা বিপ্লবের গান’ অনুষ্ঠানে মানুষের ঢল যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয় শেখ হাসিনার মিডিয়ায় বক্তব্য দেওয়ার সঙ্গে ভারতের সরকারের সম্পৃক্ততা নেই

অস্ট্রেলিয়ায় শিল্পী সাদি মহম্মদ স্মরণে সঙ্গীত সন্ধ্যা “তুমি রবে নীরবে”

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ মে, ২০২৪
  • ৩৩৩ Time View

অস্ট্রেলিয়ায় শিল্পী সাদি মহম্মদ স্মরণে সঙ্গীত সন্ধ্যা “তুমি রবে নীরবে” অনুষ্ঠিত হয়েছে । গত শনিবার (৪ মে) সিডনির হার্স্টভিল সিভিক থিয়েটার অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় । অনুষ্ঠানের আয়োজক ছিলেন প্রকৌশলী আবদুল মতিন।

শুরুতেই সাদি মহম্মদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে স্মৃতিচারন করে বক্তব্য রাখেন কলামিস্ট অজয় দাশ গুপ্ত এবং ডঃ কাইয়ুম পারভেজ। অনুষ্ঠান সঞ্চালনা করেন লরেন্স ব্যারেল ও ন্যান্সী লীনাব্যারেল।

একক কণ্ঠে রবীন্দ্র, নজরুল, ক্লাসিক্যাল, লালন, হাসন রাজা, লতা, মান্না দে, দেশাত্মবোধক, পুরনো দিনের অসাধারণ গান পরিবেশন করেন অমিয়া মতিন। এসময় যন্ত্রশিল্পীগণ সোহেল খান ( গিটার), অভিজিৎ দান ( তবলা), নীলাদ্রি ( কী বোর্ড) এবং ফাবিহা ( বাঁশি) অংশ নেন।

অনুষ্ঠানে অমিয়া মতিন এবং সাদী মহম্মদের সিডির মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে আয়োজকদের পক্ষ থেকে শিল্পীদের সম্মামনা ক্রেস্ট উপহার দেয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category