শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ড, একই পরিবারের দগ্ধ ৩ থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর বন্দুক হামলা, শিক্ষকসহ নিহত ৭ এসএসসির ফল প্রকাশ সোমবার, যেভাবে জানা যাবে রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার ৩৪৯ এমপি, তালিকা প্রকাশ সচিবালয় অভিমুখে ১১ দলীয় ঐক্যের পদযাত্রা আটকে দিলো পুলিশ দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট : ইসি সাকিবের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘বর্ষা বিপ্লবের গান’ অনুষ্ঠানে মানুষের ঢল যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয় শেখ হাসিনার মিডিয়ায় বক্তব্য দেওয়ার সঙ্গে ভারতের সরকারের সম্পৃক্ততা নেই

অস্ট্রেলিয়ায় ঈদুল ফিতরের তারিখ ঘোষণা

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ এপ্রিল, ২০২৪
  • ৩৩২ Time View

শাওয়াল মাসের চাঁদ ওঠার আগেই ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করলো অস্ট্রেলিয়ায়। আগামী ১০ এপ্রিল বুধবার ঈদ উদযাপন করবেন অস্ট্রেলিয়ার বাসিন্দারা। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে সংবাদমাধ্যম খালিজ টাইমস।
সংবাদমাধ্যম গালফ নিউজ ও খালিজ টাইমস জানিয়েছে, শাওয়াল মাসের চাঁদ দেখা না গেলেও ঈদের তারিখ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। দেশটির সরকারি সংস্থা অস্ট্রেলিয়ান ফতোয়া কাউন্সিল সোমবার (৮ এপ্রিল) এক বিবৃতিতে এই ঘোষণা দিয়েছে।


বিবৃতিতে বলা হয়, ‘এখনও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি, তবে স্থানীয় ও বৈশ্বিক জ্যোর্তিবিজ্ঞান পর্যবেক্ষণ সংস্থার প্রতিনিধিদের সঙ্গে আলোচনা ও সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে ফতোয়া কাউন্সিল এই মর্মে নিশ্চিত হয়েছে যে, অস্ট্রেলিয়ার টাইমজোন অনুযায়ী সিডনি ও দক্ষিণ অস্ট্রেলিয়ায় আগামী ৯ এপ্রিল ভোর ৪টা ২০ মিনিটে নতুন চাঁদ উঠবে।’
যুক্তরাজ্যের সংবাদমাধ্যম বার্মিংহাম মেইল বলছে, সরাসরি চাঁদ না দেখে বিশেষ পর্যবেক্ষণ ও হিসাবনিকাশের মাধ্যমে এই ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া। এবং তাঁদের এই সিদ্ধান্তকে সম্মান করার আহ্বান জানানো হয়েছে। এবারের ঈদের তারিখ ঘোষণা করা হয়েছে সিডনি ও পার্থের জ্যোতির্বিজ্ঞানের তথ্যমতে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category